দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৮
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সাতক্ষীরায় নিখোঁজ মেয়ের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২১
মার্চ ১৩, ২০২১ ০ কমেন্ট 401 ভিউস

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঘোপ নওয়াপাড়া রোড থেকে নিখোঁজ মেয়ের সন্ধানের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় পিতা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেয়ের সন্ধান দাবি করেন, জেলার শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের জিয়াদ আলী মোল্যার ছেলে মোঃ মুজিবর রহমান মোল্যা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মেয়ে মোছাঃ রেহানা পারভীন (২৬) এর সাথে তার স্বামী শফিকুর রহমানের পারিবারিক দ্বন্দ সৃষ্টিার ঘটনায় আদালতে একটি মামলা চলমান আছে। রেহানা পারভীন তার শিশু মেয়ে আখি (৭) ও ছেলে জাহিদ(৫) কে নিয়ে গত ৫ বছর ধরে যশোর কোতয়ালী থানার ঘোপ নওয়াপাড়া রোডের ৮৩ নম্বর বাসার মৃত বদলুল আলম বদন এর ছেলে মোঃ মহিউদ্দীন রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে। অর্থনৈতিক অনটন থাকায় রেহানা পারভীন একই রোডের ২৪২ নম্বর বাসার মালিক রফিকুর রহমান তোতনের ছেলে মোঃ হাফিজুর রহমান শিলুর বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতো। মাঝে মাঝে মেয়ে আমার বাড়িতে যাতায়াত করতো এবং মোবাইলে প্রায়ই সময় কথা হতো। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আমি যশোরে মেয়ের বাসায় বেড়াতে যাই এবং পরের দিনে শ্যামনগরে বাড়ি ফিরে আসার সময় রেহানা তার দুই ছেলে মেয়েকে আমার সাথে পাঠিয়ে দেয়। বাড়িতে পৌছে মোবাইলে আমি কয়েক বার মেয়ের সাথে কথা বলি।

মুজিবর রহমান মোল্যা অভিযোগ করে বলেন, অক্টোবর মাসের প্রথম দিন থেকে আমার মেয়ে রেহানার ব্যবহৃত ০১৯২২-২৬৭৭৩৪ ও ০১৭৮৬-২৫৯৫২৯ নম্বর মোবাইলে রিং করলে নম্বর দু’টি বন্ধ পাওয়া যায়। প্রায় ৫দিন পর আমার স্ত্রী জাহানারা বেগমকে সাথে নিয়ে যশোরে আমার মেয়ের ভাড়া বাসায় গিয়ে তাকে না পেয়ে হাফিজুর রহমান শিলু ও বাড়ি ওয়ালা মহিউদ্দীন রহমানের কাছে রেহানা কোথায় জানতে চাইলে তারা তারা সঠিক তথ্য না দিয়ে বিভিন্ন ধরনের অসলংগ্ন কথাবার্তা বলতে থাকে। যশোরসহ আমাদের নিকটত আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ করে মেয়ের কোন সন্ধান পাইনি। মহিউদ্দীন রহমানের আরেক ভাড়াটিয়া আব্দুর রহিম তরফদারের মেয়ে ফতেমার সাথে আমার মেয়ের ভাল সর্ম্পক ছিল। তার কাছে মেয়ের বিষয় জানতে চাইলে সেও সঠিক কোন তথ্য দেয়নি। আমরা মনে হয় সে বিভিন্ন বিষয়াদি গোপন করছে। উল্লেখিতদের কাছে আমার মেয়ের অবস্থান সর্ম্পকে বারবার জানতে চাইলেও তারা কোন সদোত্তর না দিয়ে সন্দেহজনক কথাবার্তা বলছে।

তিনি আরো বলেন, অদ্যবধি আমার মেয়ের কোন সন্ধান পাইন। আমার ধারনা উল্লেখিতরা পরষ্পর যোগসাজশে আমার মেয়েকে হত্যা করে লাশ গুম করেছে অথবা অজ্ঞাত স্থানে পাচার করে অবৈধভাবে আটকে রেখেছে। মেয়ের সন্ধানের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি অব্যহত রয়েছে। তিনি তার মেয়ে রেহানাকে উদ্ধারে স্থানীয় প্রশাসন সহ সংশিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যে কৌশলে ২ কোটি টাকা হাতিয়ে নেন মডেল রোমানা
পরবর্তী পোস্ট
বৈকারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বরের সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...

জুন ২৭, ২০২৬

সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা

জুন ২৬, ২০২৬

শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 

জুন ২৬, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting