দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার বৈকারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২১
মার্চ ৪, ২০২১ ০ কমেন্ট 417 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান অসলে’র বিরুদ্ধে মিথ্যেচারের প্রতিবাদ জানিয়েছেন তার ছেলে মোঃ ইনজামুল হক। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তিনি এই প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা মোঃ আসাদুজ্জামান (অসলে) আ’লীগের দলীয় মনোনয়ন নিয়ে বিগত ইউপি নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান হওয়ার পর বৈকারী ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গিমুক্ত হয়েছে। পিতা অসলে সদর উপজেলা আ’লীগের সহ সভাপতি ও জেলা আ’লীগের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে লড়াই করে আসছেন। খালেক মন্ডল এমপি থাকাকালিন বিভিন্ন ভাবে মামলায় জড়িয়ে আমার পিতাকে হয়রানি করা হয়। তিনি মানবতা বিরোধী অপরাধী খালেক মন্ডলের মামলার মাঠ পর্যায় স্বাক্ষীদের সাথে সমন্বয়কারি হিসাবে কাজ করছেন। যার কারনে আমার পিতা অসলের জীবনের উপর ঝুকি থাকায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শাখার পক্ষ থেকে তার ব্যক্তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি কখনো নিজেকে যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষী হিসাবে পরিচয় দেন না।
ইনজামুল হক আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কিছু কুচক্রি মহল জামায়াত ও বিএনপি’র এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। এরই জের ধরে ৩ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মৃগীডাঙ্গা গ্রামের মৃত জনাব আলীর ছেলে নুরুল আমিন আমার পিতা অসলে সহ আমাদের বিরুদ্ধে মিথ্যেচার করেছে। বেশ কয়েকদিন আগে মৃগীডাঙ্গা গ্রামের একটি ঘেরে মাছা ধরাকে কেন্দ্র করে নুরুল আমিন ফনু একটি মিথ্যে মামলা করে। সেই মামলার আসামিদের জামিনে সহায়তা করায় আমার পিতার উপর ক্ষিপ্ত হয়ে সে এধরনের মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াত- শিবিরের এজেন্ডা বাস্তবায়নে ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক না হয়েও সংবাদ সম্মেলনে মিথ্যে তথ্য দিয়েছে। আমার নেতৃত্বে বৈকারী এলাকায় ক্যাডার বাহিনী গড়ে উঠা ও স্বর্ণ চোরাচালানীর সাথে জড়িত উল্লেখ করে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। আমি মোঃ ইনজামুল হক একজন মৎস্য চাষী ও দীর্ঘদিন ধরে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। নুরুল আমিন একজন দালাল ও অসৎ চরিত্রের লোক। আাগমী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রখে জামায়াত পন্থী একজন চেয়ারম্যান প্রার্থীর ইন্ধনে ও জামাযাতের অর্থায়নে আমাদের পিতা ও ছেলেকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতে সে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। আমি সংবাদ সম্মেলনে দেয়া নুরুল আমিনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী নামধারী অনুপ্রবেশকারী ব্যক্তিকে ব্যবহার করে জামায়াতের জঙ্গি ও সন্ত্রাসীরা বৈকারী ইউনিয়নে আ’লীগের শক্ত ঘাটিকে ভেঙ্গে তচনছ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি এসব ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির কুল্যায় ভ্রাম্যমান করোনা’র টিকাদান ক্যাম্প
পরবর্তী পোস্ট
শ্যামনগরে প্রাইভেটকার উল্টে নিহত-১, আশংকাজনক-৪

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting