দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫৩
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 
আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 
কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...
আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন
বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা
সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...
একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে-ডা. রুহুল হক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২১
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ০ কমেন্ট 398 ভিউস

নিজস্ব প্রতিবেদক: নিজেদের মধ্যে ভেদাভেদ ও বিভক্তি ভুলে এক কাতারে এসে সাতক্ষীরার উন্নয়নে কাজ করার আহবান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি। তিনি বলেন, দেশজুড়ে উন্নয়ন হচ্ছে, আমরা এই ধারা থেকে বাইরে থাকতে পারি না। এই লক্ষ্যে পৌছাতে এখনই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।

ডা. রুহুল হক এমপি বলেন, সাতক্ষীরায় মাছ, ধান এবং সবজি সহ সকল কৃষি উৎপাদন জেলার প্রয়োজনের তুলনায় বহুগুন বেশী। এই জেলার এসব সম্পদ দেশের অন্যান্য ঘাটতি এলাকায় চলে যাচ্ছে। এছাড়া হিমায়িত চিংড়ী রপ্তানি করে বাংলাদেশ অর্জন করছে বিপুল বৈদেশিক মুদ্রা। ভোমরা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার কয়েকগুন বেশী রাজস্ব আদায় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে সাতক্ষীরা এসব অর্জন উপহার দিয়ে যাচ্ছে। সেই তুলনায় সাতক্ষীরার উন্নয়ন হয়নি বলে উল্লেখ করেন তিনি।

 এ প্রসঙ্গে তিনি সাতক্ষীরায় টেকনিক্যাল বিশ^বিদ্যালয়, সাতক্ষীরায় অর্থনৈতিক জোন, রেলসংযোগ স্থাপন, ভোমরা বন্দরের উন্নয়ন ও সুন্দরবন টেক্সটাইল মিলস ফের চালু করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, উন্নয়নের এইসব লক্ষ্যে পৌছাতে হলে সবাইকে কাজ করতে হবে।

বিশ^ব্যাপী রাজনৈতিক পরিবর্তন হচ্ছে উল্লেখ করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক বছরে করোনার কারনে বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্য সহ অন্যান্য সকল খাত পর্যুদস্ত হয়ে পড়েছে। অর্থনীতিকে তবুও সচল জায়গায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতোসবের পরেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

আওয়ামী লীগ সরকারের গত এক যুগের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, তার দল আওয়ামী লীগকেও জনগনের কাছে নিয়ে যেতে হবে। হাজার হাজার দরিদ্র মানুষের জন্য গৃহনির্মান এবং তা তাদের হাতে তুলে দেওয়ার বিরল দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, বিশে^র অন্য কোন দেশে দরিদ্র মানুষের জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখনও দরিদ্রদের হাতে গৃহ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। ডা. রুহুল হক বলেন, সাতক্ষীরার প্রানসায়ের খাল খনন একটি অতি জরুরী বিষয়। এই খাল খননে নানা সমস্যা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই তা সমাধান করা হয়ে যাবে। তিনি বলেন, সাতক্ষীরায় পর্যটন কেন্দ্র স্থাপন করা একটি সময়ের চাহিদা। সুন্দরবনকে বিশ^বাসীর কাছে দৃশ্যমান করে তুলতে হলে পর্যটনের বিকল্প নেই। সাতক্ষীরার যে সম্পদ আছে তা কাজে লাগিয়ে এই জেলার ২২ লাখ মানুষের জন্য উন্নয়ন করা অসম্ভব কিছু নয়।

 তিনি সাতক্ষীরার উন্নয়নে গনমাধ্যম কর্মীদের একযোগে কাজ করার আহবান জানান। এ প্রসঙ্গে ডা. রুহুল হক এমপি বলেন, আগামীতে জেলার ৪ জন সংসদ সদস্য একইভাবে এক মতবিনিময়ের মাধ্যমে জেলার সমস্যা চিহ্নিত করবেন এবং তা সমাধানের পথ বের করবেন।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, সাংবাদিকরা আরও বেশী করে সমস্যা সমূহ নিজ নিজ গনমাধ্যমে তুলে ধরতে পারেন এবং স্বাস্থ্যবিভাগের আইকন ডা. রুহুল হকের নেতৃত্বে সেসব সমস্যা সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারবো।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী এবং দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন প্রমুখ।

 এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালু করা, কিডনী ডায়ালাইসিস সেন্টারে ওষুধ সংকট সহ নানা বিষয় উঠে আসে। এসব বিষয়ে সমাধানের পথ বের করার জন্য ডা. রুহুল হকের প্রতি আহবান জানানো হয়। মতবিনিময় সভা শুরুর আগে সদ্য প্রয়াত সাতক্ষীরার বর্ষীয়ান রাজনীতিক দুইবারের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সীগঞ্জে আট দলীয়ও টি টুয়েন্টি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
পরবর্তী পোস্ট
দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting