দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৫
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১১, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬ ০ কমেন্ট 23 ভিউস

শেখ কামরুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার যুগীগরাজপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বসতভিটার সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

গত ১০ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোছা. রুমা খাতুন (৩০)। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রুমা খাতুনের স্বামী আলমাসুন হোসেনের পৈতৃকসূত্রে পাওয়া জমি নিয়ে স্থানীয় প্রতিবেশী আব্দুল আজিজ (৫৫), আবু তাহের (৪০) ও মুরাদ (২৪)-এর সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগকারীর দাবি, তাঁর স্বামী গত তিন বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে বিবাদীরা তাঁদের বসতভিটার জমি দখলের চেষ্টা করেন। জমি নিয়ে আদালতে মামলা হলেও আদালতের মাধ্যমে জমিটি তাঁদের পক্ষেই পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ অক্টোবর বিকেলে বিবাদীরা ভাড়াটে লোকজন নিয়ে তাঁদের জমিতে এসে সীমানাপ্রাচীর ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে রুমা খাতুনের শ্বশুরকে লোহার রড দিয়ে আঘাত করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে উদ্ধারে এগিয়ে এলে তাঁর শাশুড়ির মাথায় ধারালো দা দিয়ে আঘাত করা হয় এবং দেবরের বাম কাঁধেও দায়ের কোপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।

রুমা খাতুনের আরও অভিযোগ, ঘটনার পরও বিবাদীরা তাঁদের জমিতে যেতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন রুমা খাতুন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...

অক্টোবর ১০, ২০২৬

জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting