দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৩০
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌর মেয়রের সাথে জেলা নাগরিক কমিটির মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee মে ২৫, ২০২১
মে ২৫, ২০২১ ০ কমেন্ট 323 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা, পানির সমস্যা, রাস্তাঘাটের দুরাবস্থাসহ বিভিন্ন সমস্যা নিয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। ২৩ মে রোববার বিকাল ৪টায় পৌর মেয়রের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাগরিক কমিটির নেতৃত্ব দেন আহবায়ক মোঃ আনিসুর রহিম। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সুধাংশু শেখর সরকার, মাধব চন্দ্র দত্ত, অধ্যক্ষ পবীত্র মোহন দাস, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, এড. মুনির উদ্দিন, শেখ সিদ্দিকুর রহমান, আলী নুর খান বাবলু, মোঃ মোতাসিম বিল্লাহ, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দ্বিতীয়বারের মত সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় তাজকিন আহমেদ চিশতিকে শুভেচ্ছা জানান। নাগরিক নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া, বদ্দিপুর, ইটাগাছা পশ্চিমপাড়াসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতার কথা উল্লেখ করে আগামী বর্ষা মৌসুমের পূর্বে তা নিরসনে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার মানুষ সাপ্লাই পানি পাচ্ছে না উল্লেখ করে দ্রুত তা সমাধানের দাবী জানান। নেতৃবৃন্দ পৌরসভার রাস্তাঘাটের সমস্যাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পৌর মেয়র নাগরিক নেতৃবৃন্দের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। পৌর মেয়র সাতক্ষীরা শহরে অবস্থিত পৌরসভার ভূ-সম্পত্তি রক্ষা এবং বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে সকলের সহায়তা কামনা করেন। তিনি জার্মান সরকারের সহায়তার একটি প্রকল্পের টাকা ছাড় হলে দ্রুত পৌরসভার রাস্তাঘাট ড্রেন কালভার্টসহ বিভিন্ন সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দ্রুত ১১তলা বিশিষ্ঠ অত্যাধুনিক সাতক্ষীরা নিউমার্কেট নির্মাণের বিষয়টিও তুলে ধরেন।

এছাড়া পৌর মেয়রের সাথে মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রাণসায়র খাল খননে ব্যাপক অনিয়মের বিষয়টি প্রধান্য পায়। সভায় সকলেই একমত পোষণ করে বলেন, সিডিউল ও ডিজাইন অনুযায়ী খাল খনন হচ্ছে না। বৃষ্টির অপেক্ষায় ঠিকাদারী প্রতিষ্ঠান কোনরকমে দায়সারাভাবে খনন কাজ চালিয়ে যাচ্ছে। এরপর বৃষ্টি শুরু হলে কাজও শেষ হয়েছে বলে ঠিকাদার বিল তুলে নিয়ে চলে যাবে। কিন্তু বাস্তবে অর্ধেক কাজও হচ্ছে না। এই অনিয়মের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এনইউবিটি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার
পরবর্তী পোস্ট
রাজনগরের ৩ অপকর্মের হোতাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting