দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:২২
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা থেকে আম পাঠাতে কুরিয়ার সার্ভিসগুলোর রমরমা বানিজ্য !

কর্তৃক kobirubel.satnadee মে ২৪, ২০২১
মে ২৪, ২০২১ ০ কমেন্ট 529 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশে সুনাম কুড়িয়েছে আগে থেকেই। অনুকূল আবহাওয়া এবং মাটির গুনাগুনের কারনে সাতক্ষীরার আম অত্যন্ত সুসাদু। সাতক্ষীরার আম কেনার জন্য সারা দেশ থেকে নানা মাধ্যমে যোগাযোগ করছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আর এই সুযোগকে পুঁজি করে কুরিয়ার সার্ভিস গুলো মানুষকে জিম্মি করে রমরমা বানিজ্য শুরু করেছে। এক কেজি আম দেশের ভিতরে ঢাকাসহ যেকোন স্থানে পাঠানোর জন্য মূল্য নির্ধারন করেছে ১৫ থেকে ১৮ টাকা। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। কুরিয়ার সার্ভিস গুলোর এ ধরনের জিম্মি দশার কারনে সাধারন মানুষ সাঙ্গাতিক ভাবে ক্ষুব্ধ হচ্ছে।

চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪ হাজার ১১০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এ জেলায় আম বাগানের সংখ্যা ৫ হাজার ৩০০টি। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন আম। এর মধ্যে বাহারাইন, ইতালি, জার্মানি, ফ্রান্স, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন বাজারে ৫’শ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। ২০১৬ সাল থেকে প্রতিবছর সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হচ্ছে।

জ্যৈষ্ঠ মাসে সাতক্ষীরার বিখ্যাত আম দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ তাদের পরিচিতজন, আত্মীয়-স্বজন, বন্ধুদের মাধ্যমে সংগ্রহ করছে আম মৌসুমের সেই শুরু থেকেই।

সিলেট থেকে অধ্যাপক রজত কান্তি জানান, সাতক্ষীরার আম অত্যন্ত সুসাদু। আমার এক পরিচিত বন্ধুর মাধ্যমে একমণ আম সংগ্রহ করেছি। এস এ পরিবহন সাতক্ষীরা থেকে সিলেটে আম আনতে কেজিপ্রতি খরচ নিয়েছে সাড়ে ১৭ টাকা। অর্থাৎ একমন আম পাঠানোর জন্য তারা খরচ নিয়েছে ৭০০ টাকা।

পুরাতন সাতক্ষীরা এলাকার পলাশ হোসেন জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকায় এক মণ আম পাঠাতে খরচ নিচ্ছে ৪৫০ থেকে ৬০০ ( প্রতিকেজি ১২ থেকে ১৫ টাকা ) টাকা, আর ঢাকার বাইরে তারা খরচ নিচ্ছে প্রতিকেজি ১৬ টাকা। এস এ পরিবহন খরচ নিচ্ছে জেকিপ্রতি ১৬ থেকে ১৮ টাকা। অথচ গত বছর সাতক্ষীরার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পাঠাতে কুরিয়ার সাভিস গুলো খরচ নির্ধারন করেছিল ৮ থেকে ১০ টাকা।

 এদিকে সরেজমিন গিয়ে দেখাগেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী আম স্বজনদের কাছে পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস এর কাউন্টারের সামনে পা রাখার জায়গা পর্যন্ত নেই। স্বজনদের কাছে আম পাঠানোর জন্য সাতক্ষীরার এস এ পরিবহন, সুন্দরবন কুরিয়ার, জনোনি, ইউএসবিসহ অন্যান্য কুরিয়ার সার্ভিসের কাউন্টারে দীর্ঘ লাইন পড়েছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ফলে করোনার ঝুকিও বাড়ছে।

সাতক্ষীরার নাগরিক নেতা অধ্যাপক আনিসুর রহিম বলেন, আম পাঠানোর নামে সাতক্ষীরার কুরিয়ার সার্ভিস গুলো রমরমা বানিজ্য শুরু করেছে। তারা ইচ্ছেমত  খরচ নির্ধারন করেছে। সাধারণ মানুষকে জিম্মি করে তারা টাকা আদায় করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা জরুরী হয়ে পড়েছে।

এ ব্যাপারে নাগরিক নেতারা সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় সাবেক ইউপি সদস্যের জন্য দোয়া কামনা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...

মে ৫, ২০২৬

নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি  ১ম...

মে ৩, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র্যালি...

মে ১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting