দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৭
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক
ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৪, ২০২৬
জুলাই ৪, ২০২৬ ০ কমেন্ট 13 ভিউস

সাতক্ষীরা প্রতিনিধি: খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছে সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। এর মাধ্যমে খুলনা বিভাগের ক্যামেরা সাংবাদিকদের বৃহত্তর সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি।

গতকাল (৩ জুলাই) বিকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিভাগ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আল-মামুন এবং সাধারণ সম্পাদক মো. শাহজালাল মোল্লা মিলনের যৌথ স্বাক্ষরিত অনুমোদনপত্র সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মাসুদ রানা মনা ও সাধারণ সম্পাদক আবিদ হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এর আগে, গত ১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মনা (এখন টিভি), সাধারণ সম্পাদক আবিদ হোসেন (৭১ টিভি), সহ-সভাপতি জাকির হোসেন (এসএটিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম (এটিএন বাংলা), সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন সৌরভ (ইনডিপেনডেন্ট টিভি), সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সবুজ (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক সাগর হোসেন (সময় টিভি), অর্থ সম্পাদক রাকিব হোসেন (বাংলাভিশন), প্রচার ও ক্রীড়া সম্পাদক একরামুলজ্জামান জনি (মাই টিভি), কার্যকরী সদস্য হাবিবুর রহমান পলাশ (চ্যানেল আই) এবং সাধারণ সদস্য হিসেবে রয়েছেন জাফর হোসেন (জিটিভি), ইমন হোসেন (এনটিভি), জহিরুল জুয়েল (আরটিভি), তানভির নাইম (এশিয়ান টিভি) ও রাসিক সিহাব (চ্যানেল ওয়ান)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, খুলনা বিভাগের ক্যামেরা সাংবাদিকদের এই বৃহৎ পরিবারের অংশ হতে পেরে তারা সম্মানিত ও অনুপ্রাণিত। এটি তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে পেশাদারিত্ব, ঐক্য এবং সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।

এদিকে, নতুন এই কমিটির নেতৃত্বে সাতক্ষীরায় কর্মরত টিভি ক্যামেরা জার্নালিস্টদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

রিলেটেড পোস্ট

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

জুলাই ৪, ২০২৬

 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

জুলাই ৪, ২০২৬

কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...

জুলাই ৪, ২০২৬

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক

জুলাই ৪, ২০২৬

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে...

জুলাই ৪, ২০২৬

সুন্দরবনে হরিণ শিকারী চক্র সক্রিয়

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting