দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত

কর্তৃক mirkhairul.news মার্চ ৯, ২০২৬
মার্চ ৯, ২০২৬ ০ কমেন্ট 247 ভিউস

জি,এম নজরুল ইসলাম শ্যামনগরঃ
উপকূলীয় জনপদের মানুষের জীবনসংগ্রাম, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় তাদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা, অভিজ্ঞতা ও অভিযোজন কৌশল তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ।
সোমবার (৯ মার্চ) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট পাইকের মোড় বিলে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করা হয়। প্রকৃতি, মানুষ ও জীবিকার পারস্পরিক সম্পর্ককে সামনে রেখে আয়োজিত এই মেলা উপকূলীয় জীবনের বাস্তবতা ও সংগ্রামের এক অনন্য চিত্র তুলে ধরে।
মেলায় স্থানীয় জনগোষ্ঠী ১৩টি স্টলের মাধ্যমে উপকূল অঞ্চলের জীবন-জীবিকা, স্থানীয় জ্ঞান, ঐতিহ্য ও অভিযোজন কৌশলের নানা দিক উপস্থাপন করেন। এসব স্টলে প্রদর্শিত হয় উপকূলীয় কৃষি যন্ত্র ও আগাছা ব্যবস্থাপনা পদ্ধতি, হাওর ও উপকূলের মাছ ধরার উপকরণ, স্থানীয় অভিযোজন চর্চা, বিলুপ্তপ্রায় সামগ্রী, আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহার্য উপকরণ, বনজীবীদের জীবনধারণের সামগ্রী, পরিবেশবান্ধব চুলা, স্থানীয় জাতের বীজ, ধান ও চালের বৈচিত্র্য, হস্তশিল্প ও মাটির তৈজসপত্র।
এছাড়া শুকনা খাবার, হাতে আঁকা চিত্রের মাধ্যমে উপকূলীয় সংকট, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কেও সচেতনতা তুলে ধরা হয়। সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে জারি-সারি গান পরিবেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রদর্শন মেলায় ভিন্নমাত্রা যোগ করে। এতে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, নারী সংগঠক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য দেন বারসিকের পরিচালক ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শংকর ম্রং, শ্যামনগর গ্রীণ কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সদস্য রণজিৎ বর্মন, নেত্রকোনার আল্পনা নাফাক, কামনা হাজং, বনজীবী শেফালী বিবি এবং যুব স্বেচ্ছাসেবক সাইদুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগকে যদি জাতীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হয়, তবে টেকসই জলবায়ু অভিযোজন নিশ্চিত করা সম্ভব। এ ধরনের আয়োজন স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতাকে সামনে এনে নীতি-নির্ধারক ও নাগরিক সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূল ও হাওর অঞ্চল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তবুও প্রতিকূলতার মধ্যেও গ্রামীণ জনগোষ্ঠী দেশীয় বীজ, প্রাকৃতিক সম্পদ এবং নিজস্ব অভিযোজন কৌশলের মাধ্যমে টিকে থাকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংগ্রামকে আরও শক্তিশালী করতে প্রয়োজন যথাযথ জলবায়ু অর্থায়ন। স্থানীয় সরকারের মাধ্যমে সরাসরি গ্রামের মানুষের হাতে জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করা গেলে অভিযোজন উদ্যোগ আরও কার্যকর হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের এই অভিযোজন সংগ্রামকে জাতীয় পরিকল্পনার সঙ্গে যুক্ত করে সবার জন্য জলবায়ু তহবিল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 দেবহাটায় এক্সচেঞ্জ ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত 
পরবর্তী পোস্ট
শ্যামনগরে স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামী আটক

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting