দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:২২
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে লোনা পানি উত্তোলনে ক্ষতি: মুসল্লীদের মানব বন্ধন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২, ২০২১
জুলাই ২, ২০২১ ০ কমেন্ট 433 ভিউস

আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শ্যামনগরে অবৈধভাবে মাদার নদীর ওয়াবদার বেড়িবাঁধ কেটে লোনা পানি উত্তোলন করে মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও শতাধিক ফসলি জমির ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাহাবুদ্দিন বাবুর বিরুদ্ধে।

উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে শুক্রবার জুম্মা নামাযের পরে মুসল্লীবৃন্দ পানিতে দাড়িয়ে মানব বন্ধন করেন। মানব বন্ধনে মুসল্লীরা বলেন, ভেটখালী গ্রামের মৃত আলহাজ্ব আবু নুর আলমের পুত্র আলহাজ্ব মোঃ সাহাবুদ্দীন গাজী বহু বছর পূর্ব থেকে অবৈধ ভাবে মাদার নদী বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে ঘের করে আসছে। প্রতি বছর উত্তোলিত লোনা পানি দ্বারা কালিঞ্চী উত্তর পাড়া জামে মসজিদ, মসজিদের মাঠ, কবর স্থানসহ শত শত ফসলি জমি পানিতে তলিয়ে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসী সাহাবুদ্দীন গাজীকে বার বার অবগতসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও কোন প্রকার সুরাহা হয়নি। ঘূর্ণিঝড় ইয়াস, ভারি বর্ষন ও নদীর ভারি জোয়ারের কারনে মসজিদের মাঠ, কবর স্থান, শত শত ধান্য ফসলের জমি, খাবার পানির পুকুরসহ গাছগাছালি লোনা পানিতে তলিয়ে আছে। তারা আরও বলেন, যদি দ্রুত পানি নিস্কাশন না করা হয় তাহলে কেহ মৃত্যু বরন করলে মাটি দেওয়ার জায়গা পাওয়া যাবে না। করব স্থানের লাশ গুলো ভাসবে এবং আসছে ঈদুল আযহায় মসজিদের মাঠে পানি থাকায় নামায আদায় করা সম্ভব হবে না। মুসল্লীবৃন্দ মানব বন্ধন থেকে দ্রুত অবৈধ পানি উত্তোলনের পথ বন্দ এবং পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাহাবুদ্দীন গাজী বলেন , আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। আমার পাইপ দিয়ে কোন সময় এলাকা প্লাবিত হয় না। মসজিদের মাঠ ও করব স্থান বৃষ্টির পানিতে তলিয়ে আছে। তাছাড়া লোনা পানি উত্তোলনের জন্য আমার পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে লিখিত অনুমতি আছে।

পানি উন্নয়ন বোর্ডের এস.ও মাসুদ রানা বলেন , লোনা পানি উত্তোলনের জন্য কোন অনুমতি আছে কিনা জানি না। যদি থাকে তাহলে বহু বছর পূর্বে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট থেকে নেওয়া। বিষয়টি আমি নজরে নিয়েছি। দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সমন্বয়ে লোনা পানি উত্তোলনের পাইপটি বন্দ করে দেওয়া হবে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশার (ভূমি) মোঃ শহিদুল্লাহ বলেন, বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে কলারোয়া থানা পুলিশ
পরবর্তী পোস্ট
শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর ফ্রি অক্সিজেন সেবা চালু

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

শ্যামনগরে দুই হিন্দু পরিবার নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ

মে ১১, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলার শিকার...

মে ১১, ২০২৬

শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

মে ১০, ২০২৬

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

মে ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting