দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১০
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ভুরুলিয়ায় বিট পুলিশিং সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১২, ২০২৩
আগস্ট ১২, ২০২৩ ০ কমেন্ট 371 ভিউস

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বক্তব্য প্রদান কালে মাদক নির্মূল, নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সনাক্ত, সীমান্তবর্তী অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজী, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের কুফলের বিষয়ে আলোচনা এবং জনসাধারণদের তাদের মনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূরুলিয়া বিট ইনচার্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিয়ার রহমান, ভূরুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জনিয়ার জালাল উদ্দীন সরদার, বীর মুক্তিযোদ্ধা আসমানতুল্লাহ, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম লাভলু।

সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু সমাপনী বক্তব্যে বলেন, ‘বর্তমান সময়ে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ একটি বিস্ময়কর সাফল্য। আধুনিক ও উন্নত বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।’ আমার ইউনিয়নে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার জানামতে আমার ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করছে। বর্তমান আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা রাতে দিনে অত্র ইউনিয়নের বিভিন্ন প্রান্তে দক্ষতার সহিত দায়িত্ব পালন করছে। আমি গ্রাম পুলিশদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ওসি মহোদয় বলেছেন, চুরি ডাকাত ছিনতাইকারি বা মাদকের আসক্তকারী যে ধরা পড়বে তাকে কঠোর আইনে আওতায় আনা হবে। এসময় চেয়ারম্যান সবার উদ্দেশ্যে বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে যথাযথ মর্যাদায় পালন করা হবে আপনারা সকলে আমন্ত্রিত।

এসময় উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী গাজিয়ার রহমান, মাষ্টার সাধন কুমার বৈদ্য, মাষ্টার অজয় কুমার মন্ডল, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সানা, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শওকত হোসেন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম, সমাজসেবক ব্রজেন্দ্র নাথ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালন
পরবর্তী পোস্ট
মৌলভীবাজার জঙ্গি আস্তানায় স্ত্রী-মেয়েসহ আটক সাতক্ষীরার শরিফুল

রিলেটেড পোস্ট

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  

মে ৫, ২০২৬

শ্যামনগরে লিডারসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মে ৪, ২০২৬

শ্যামনগরে গ্রাম্য চিকিৎসক অনিমেষ ২০ লাখ টাকার দাবিতে...

মে ৩, ২০২৬

শ্যামনগর খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের...

মে ৩, ২০২৬

ঘাম, শক্তি আর অদম্য শ্রমে দাঁড়িয়ে থাকে পৃথিবী

মে ১, ২০২৬

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...

এপ্রিল ৩০, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting