দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৩৭
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ভারত থেকে আসা মাদক পাচারকালে স্থানীয়দের হাতে জব্দ লক্ষাধিক টাকার মাদক গায়েব

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২১
অক্টোবর ২৯, ২০২১ ০ কমেন্ট 296 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের কৈখালীতে ভারত থেকে আসা মাদক পাচারকালে স্থানীয়দের হাতে জব্দ, অতঃপর ৫ লাখ টাকার জব্দ মাদক গায়েব হয়ে গেলো। ঘটনা স‚ত্রে জানা যায়, গত বুধবার (২৭ অক্টোবর) রাত ৯ টার দিকে কৈখালী ইউনিয়নের জয়াখালী মোড়ে সাহেবখালী ফজের আলীর পুত্র দেলোয়ারের চায়ের দোকানে বসে গল্প করছিল বৈশখালী গ্রামের কেরামত গাজীর পুত্র জামু ও সাকাত মোল্ল্যার পুত্র আলমগীর। এর মধ্যে একটি মোটরসাইকেল দ্রæত বেগে আসার শব্দ শুনে জামু পথিমধ্যে বাঁধা দেয়। জামুর বাঁধাকে উপেক্ষা করে মাদক বহনকারী মোটর সাইকেলটির চালক না দাঁড়ি জামুকে ধাক্কা দিয় চলে যায়। ঐ সময়ে জামু, দেলোয়ার, আলমগীর সহ সহযোগীরা তাদের নিজস্ব মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে মাদক বহনকারী মোটর সাইকেলটি ভেটখালী বাজারের উপর দিয়ে মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারের পর সাত্তার মোড়লের মাছের প্রজেক্টে পৌছালে জামু, দেলোয়ার, আলমগীর মাদক বহনকারী মোটর সাইকেল সহ গাড়ির ড্রাইভারকে আটক করে। ফেরার পথে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর ঘাটে বসে থাকা মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে রাসেল সহ স্থানীয় কিছু লোকজন তাদের আটক করে। জামু, দেলোয়ার, আলমগীর কৈখালী ও রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যানদের সহ বিভিন্ন নেতাদের দোহাই দিয়ে ছাড়িয়ে আসে । রাসেল বিষয়টি সন্দেহ করে ভেটখালীর একজন সাংবাদিককে অবগত করেন। উক্ত সাংবাদিক ভেটখালী রাঁয়নগর নৌ-পুলিশের অফিসার ইনচার্জকে অবগত করার পর রাঁয়নগর নৌ-পুলিশের সদস্যরা রাস্তায় গাড়ীটি গতিরোধ করার চেষ্টা করলে মাদক বহনকারী মোটর সাইকেলটির চালক ও জামুর সহযোগীরা নৌ-পুলিশের সদস্যদের উপেক্ষা করে পালিয়ে যায় এবং পিছনে আসা ২টি মোটরসাইকেল রাঁয়নগর নৌ-পুলিশের সদস্যরা গতিরোধ করতে সক্ষম হয়। পরে জামু, দেলোয়ার, আলমগীর অন্য কাজে গিয়েছিলো এমন জামু, দেলোয়ার, আলমগীর দোহাই দিয়ে চলে যায়। পরবর্তীতে জামু, দেলোয়ার, আলমগীর সহ সহযোগীরা ভাগ বাটোয়ারা করে ফেলে।

বিষয়টি নিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদকে অবগত করলে তিনি থানা পুলিশ এসআই প্রদীপ ও ১ জন এএসআইকে পাঠান। এসআই প্রদীপ ও ১ জন এএসআই এসে বিষয়টি তদন্ত প‚র্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ঘটনার বিষয়ে জামু বলেন, আমি বিষয়টি জানি না, আমি গিয়েছিলাম কিন্তু মোটরসাইকেলের চেন খুলে যাওয়ায় আমি যেতে পারিনি।

মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পুত্র রাসেল বলেন, জামু, দেলোয়ার, আলমগীর কৈখালী ও রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যানদের সহ বিভিন্ন নেতাদের দোহাই দিলে আমি তাদের ছেড়ে দিয়েছিলাম।

রাঁয়নগরের নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আক্কাস আলী বলেন, সাংবাদিকদের ফোন পাওয়ার পর আমার পুলিশ সদস্যরা রাস্তায় গাড়ীটি গতিরোধ করার চেষ্টা করলে মাদক বহনকারী মোটর সাইকেলটির চালক ও জামুর সহযোগীরা পুলিশ সদস্যদের উপেক্ষা করে পালিয়ে যায় এবং পিছনে আসা ২টি মোটরসাইকেল গতিরোধ করতে সক্ষম হয়। পরে জামু, দেলোয়ার, আলমগীর অন্য কাজে গিয়েছিলো বলে জানায়।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, মাদক হাতে না পেলে আমরা ব্যবস্থা নিতে পারি না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডা. রুহুল হক এমপি’র সাথে আ.লীগের প্রার্থী আসাদুলের শুভেচ্ছা বিনিময়
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কৃষকের ভোগদখলীয় সম্পত্তির নাম পত্তনে বাধা দেয়ার অভিযোগ

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

শ্যামনগরে দুই হিন্দু পরিবার নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ

মে ১১, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলার শিকার...

মে ১১, ২০২৬

শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

মে ১০, ২০২৬

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

মে ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting