দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:০১
পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি
বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
বিজিবির অভিযানে মাদক সহ কোটি টাকার মালামাল উদ্ধার...
সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...
পিআইবির প্রশিক্ষণে সাতক্ষীরায় এসে যা বললেন সাংবাদিক সাইদুর...
শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে পাউবোর ভেড়ী বাঁধ মারাত্মক হুমকীর মুখে, তিন লক্ষাধিক মানুষ আতংকে

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০১৯
অক্টোবর ২২, ২০১৯ ০ কমেন্ট 281 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার পাউবোর ভেড়ীবাঁধ মারাত্মক হুমকীর মুখে। যে কোন সময় সামান্য প্রাকৃতিক দূর্যোগে তিন লক্ষাধিক মানুষ বিপদের সম্মুখিন হওয়ার আশংকায়। শ্যামনগর উপজেলার নদী ঘেষা আটি ইউনিয়নের একাধিক পয়েন্টে অপরিকল্পিত চিংড়ি ঘেরে পানি সরবরাহের গেট সিডর ও আইলায়সহ নদী ভাঙ্গনের কারনে প্রায় অর্ধ শতাধিক স্থানে পানি উন্নয়নবোর্ডের ভেড়ী বাঁধের একাংশ ভেঙ্গে নদীতে বিলিন হয়েছে। এছাড়া ২০০৭ সালের ১৫ই নভেম্বর সিডর ও ২০০৯ সালের ২৫শে মে আইলায় ক্ষতিগ্রস্ত রাস্তার ৯৫% আজ পর্যন্ত পুনঃ নির্মান বা সংষ্কার কার হয়নি। সে কারনে শ্যামনগর উপজেলার ৮টি ইউনিয়ন যথাক্রমে, কাঁশিমাড়ী, আটুলিয়া, পদ্ম পুকুর, গাবুরা, বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের প্রায় দুই-শ কি.মি রাস্তা স্বাভাবিক জোয়ারের প্লাবিত হওয়ার আশাংকা রয়েছে। তাছাড়া সামান্য প্রাকৃতিক দূর্যোগ হলে চলতি মৌসুমে প্রায় অর্ধশত স্থানে নদী ভাঙ্গন ও প্লাবিত হয়ে প্রায় তিন লক্ষ মানুষ, গবাদী পশু ও বসত বাড়ী বিপদের সম্মুখিন হতে পারে। স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কাঁশিমাড়ী ইউনিয়নের ঘোলা, ঝাঁপালি, খুটিকাটা, আটুলিয়া ইউনিয়নের বেড়ালক্ষী, বড়কুপট ও দূর্গাবাটি দ্বীপ ইউনিয়ন নামে পরিচিত পদ্ম পুকুর ও গাবুরার প্রায় সব এলাকা বুড়িগোয়ালিনীর দাতিনা খালী ও বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব কালীনগর, দক্ষিন কদমতলা ও সিংহড়তলী, রমজান নগর ইউনিয়ের টেংরাখালী, গোলাখালী, কালিঞ্চি ও কৈখালী ইউনিয়নের একাধিক গ্রাম ভেড়ী বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশাংখায় ৩ লক্ষাধিক মানুষ জীবন-যাপন করছে। এছাড়া শ্যামনগর উপজেলার ১০টি ইউনিয়নে পাউবোর কমপক্ষে ৫০টি স্লইজ গেইট জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া শত শত স্থানে অপরিকল্পিত চিংড়ি চাষের মিনি স্লুইস গেইট নির্মাণ করায় সেগুলোও ঝুঁকিপূর্ন অবস্থায় আছে। সুধিমহল জানিয়েছে আইলায় ক্ষতিগ্রস্থ প্রধান কারন ছিল চিংড়ী ঘেরের অপরিকল্পিত স্লুইজ গেইট। এ ব্যপারে পাউবোর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মাধ্যমে জানা যায়, ঝুঁকি পূর্ণ ভেড়ীবাঁধসহ যাবতীয় ক্ষতি গ্রস্ত ভেড়ী বাঁধের পূন: নির্মান ও সংষ্কারের বরাদ্ধ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলে চলতি মৌসুমে ঝুঁকি পূর্ন এলাকাগুলির রাস্তার পূন: নির্মাণ বা সংষ্কার করা হবে। এ ব্যাপারে কথা হয় সাতক্ষীরা সংসদীয় ০৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারের সাথে। তিনি জানান, সিডর আইলার পর শ্যামনগর উপকূলে প্রায় ১০টি ইউনিয়নের পাউবোর ভেড়ী বাঁধ খুবই ঝুঁকি পূর্ণ, বিষয়টি মন্ত্রনালয় ও একাধিকবার মহান জাতীয় সংসদে উত্থাপন করেছি। উপকূলীয় এলাকায় একটি টেকসই, মজবুত ভেঁড়ী-বাঁধ নির্মানের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। অতি দ্রুতই যার সুফল আপনারা দেখতে পাবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা গাজীরহাটে সড়ক দূর্ঘটনায় এক পথচারি নিহত
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় ফেনসিডিল সহ ফের মাদক সম্রাট মনা আটক

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 

জুন ২৬, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting