দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫২
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে আলুসহ ২৪শ হেক্টর জমিতে চাষ হচ্ছে শীতকালীন সবজি

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১, ২০২৪
ডিসেম্বর ১, ২০২৪ ০ কমেন্ট 290 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর থেকে: আলুর বীজের দাম আকাশছোঁয়া হলেও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা চিংড়ি চাষে বিখ্যাত হলেও তার পাশাপাশি সবজি চাষে ও পিছিয়ে নেই এই উপজেলার কৃষকরা। আমন ধান উঠতে না উঠতেই পাল্লা দিয়ে সবজি চাষে মেতে উঠেছে চাষিরা। সরেজমিনে ঘুরে ও শ্যামনগর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবার শীত মৌসুমে শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়নে অতীতের সব রেকর্ড ভেঙ্গে ৭০০শ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এর মধ্যে কাঠি লাল আলু ৫৫০ হেক্টর, ডায়মন্ড আলু ১০০শ হেক্টর, গ্রাম্য আলু যেটাকে বলা হয় গোল আলু এটা চাষ হচ্ছে ৫০ হেক্টর জমিতে। এছাড়া বাঁধাকপি সহ অন্যান্য সবজি চাষ হচ্ছে ১৭০০শ হেক্টর জমিতে।
শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা জানান, অতীতের সব রেকর্ড ভেঙ্গে এবার শ্যামনগরে আলু সহ অন্যান্য সবজি চাষে কৃষকরা মেতেছে। গত মৌসুমে শ্যামনগরে ৪৬৫ হেক্টর জমিতে আলুু চাষ হয়েছিল। এবার আলুুর বীজের দাম আগুন ছোয়া হলেও ৭০০শ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। তিনি আরো জানান, গত ২০১৮-১৯ অর্থ বছরে শ্যামনগর আলু চাষ হয়েছিল ৩০০শ হেক্টর জমিতে ২০১৯-২০ অর্থ বছরে ৩৫০ হেক্টর জমিতে ২০২০-২১ অর্থ বছরে ৩৬৫ হেক্টর জমিতে ২০২১-২২ অর্থ বছরে ৩৮০ হেক্টর জমিতে ২০২২-২৩ অর্থ বছরে ৩৯০ হেক্টর জমিতে ২০২৩-২৪ অর্থ বছরে ৪৬৫ হেক্টর জমিতে ২০২৪-২৫ অর্থ বছরে অতীতের সব রেকর্ড ভেঙ্গে আগুন ছোঁয়া আলুর বিজ কিনে ৭০০শ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। তাছাড়াও অন্যান্য সবজির মধ্যে বাঁধাকপি ২৫০ হেক্টর, ওলকপি ২০০ হেক্টর, বেগুন ২০০ হেক্টর, ফুলকপি ২৫০ হেক্টর, লালশাক ২৭০ হেক্টর, পালংশাক ১৬০ হেক্টর, কাঁচা মরিচ ১৫০ হেক্টর, বিট কপি ৫০ হেক্টর, টমেটো ১০০ হেক্টর ও শশা ৯০ হেক্টর জমিতে চাষ হচ্ছে।
শ্যামনগর কৃষি অফিস সূত্রে আরও জানা যায় এই মৌসুমে শ্যামনগর উপজেলার ৭০০শ হেক্টর জমির মধ্যে ভুরুলিয়া ইউনিয়নে ১২০ হেক্টর, কাশিমাড়ি ইউনিয়নে ৭০ হেক্টর, শ্যামনগর সদর ইউনিয়নে ৭০ হেক্টর, নুর নগর ইউনিয়নে ৮০ হেক্টর, কৈ খালি ইউনিয়নে ৬০ হেক্টর, ঈশ্বরীপুর ইউনিয়নে ৯০ হেক্টর, মুন্সিগঞ্জ ইউনিয়নে ৫০ হেক্টর, বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৪০ হেক্টর, আটুলিয়া ইউনিয়নে ৫০ হেক্টর, পদ্মপুকুর ইউনিয়নের ১৫ হেক্টর, গাবুরা ইউনিয়নে ১৫ হেক্টর ও রমজান নগর ইউনিয়নে ৪০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। কৃষকরা কেউ আলু রোপন করা শেষ করেছে, আবার কেউ আলু রোপনের জন্য খেত পরিচর্যা করছে। এছাড়া অনেকেই আলুর বীজ সংগ্রহ ও বিজ প্রছেসিং কাজে ব্যস্ত আছে।
ভুরুলিয়া ইউনিয়নের হাটছলা গ্রামের সালাউদ্দিন জানান, তিনি গত বছর ২০ কেজি আলু রোপন করে ১২ মোন আলু পেয়েছিলেন সব খরজ বাদে বাজারে আলুর দাম ভালো পাওয়ায় ১৫০০০ টাকা লাভ করেন এবার তিনি বিজের দাম আগুন ছোয়া হলেও ২০ কেজি আলু রোপন করছেন আবহাওয়া অনুকূলে থাকলে ও ঠিকমত পরিচর্যা করতে পারলে আনুমানিক ৩০ থেকে ৩৫ মোন আলু পাওয়ার আশা সালাউদ্দিনের। এবার সালাউদ্দিন ৬০ কেজি আলুর চাষ করছেন। তাছাড়া তিনি ৫ কাঁটা জমিতে বাঁধাকপি ৪ কাঁটা জমিতে ফুলকপি চাষ করেছেন এবং ফুলকপি বাজারে তুলে ৪০-৪৫ টাকা কেজিতে বিক্রি করা ধরেছেন আর সপ্তা খানেক পর থেকে বাঁধাকপি ও বিক্রি করতে পারবে সালাউদ্দিন।
কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামের মিজানুর ঢালী জানান, তিনি গতবছর ৫০ কেজি আলু রোপন করে ২৭ মন আলু পেয়েছি তার লাভ হয়েছিল ২২ হাজার টাকা। এবার মিজানুর ১০০ কেজি আলুর বিজ আগুন ছোঁয়া দাম দিয়ে কিনে খেতে চাষ করছেন এবং বীজ আলু পরিচর্যা করছেন তার আশা আলুর ফলন ভাল হলে বাজারে ভাল দাম পেলে ৫০ হাজার টাকা লাভ করবেন। মিজানুর আলু ছাড়া ও ৫ কাঁটা জমিতে বাঁধাকপি ৫ কাঁটা জমিতে ফুলকপি ৩ কাঁটা জমিতে কালো বেগুন ও ৩ কাঁটা জমিতে শসা চাষ করেছেন এসব সবজি বাজারে ভাল দাম আছে মিজানুরের আশা এখান থেকে ভালো একটা লাভ পাবেন।
মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামের মধুজিৎ রপ্তান জানান, তিনি গতবছর ২০ কেজি কাঠি লাল আলু রোপন করে সেখান থেকে তার ফলন হয় ৯মন। বাজার ভালো এবং আলুর গুনগত মান ভালো থাকায় ১১ হাজার টাকা লাভ করেন খরচ বাদে। এবার তিনি আগুন ছোঁয়া দামে ৪০ কেজি বিজ আলু কিনে রোপন করছে বাজার ভালো থাকলে মোটা একটা টাকা এখান থেকে লাভ করবেন মধুজিৎ। তিনি আরো বলেন আলুর পাশাপাশি এবার ৩ কাঁটা জমিতে বেগুন, ৩ কাঁটা জমিতে ফুলকপি, ২ কাঁটা জমিতে সাদা ও লাল মুলা, ৩ কাঁটা জমিতে টমেটো ও ৩ কাঁটা জমিতে বাঁধাকপি চাষ করেছেন। সপ্তাহ খানেক পরে ২ কাঁটা জমিতে বিট কপি চাষ করবেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা ১০০ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরবর্তী পোস্ট
আশাশুনিতে কৃষানীদের মাঝে লবনাক্ততা ও খরা সহনশীল ধানবীজ, সবজি-বীজ ও জৈব সার বিতরণ

রিলেটেড পোস্ট

জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...

সেপ্টেম্বর ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting