দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৭
সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা
কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা
 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...
সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

শরণখোলায় চিকিৎসককে অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা

কর্তৃক Satnadee Satkhira জুন ৯, ২০২৬
জুন ৯, ২০২৬ ০ কমেন্ট 113 ভিউস

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে কর্মরত এক চিকিৎসককে চেম্বারে অবরুদ্ধ করে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, মানহানি ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শরণখোলা আমলি আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত করা হয়েছে— সোহাগ শেখ, হেলাল তালুকদার, রুহুল আমীন বাবু, কামরুজ্জামান, রিফাত আল মাহমুদ, সৈকত মণ্ডল, মেহেদী হাসান, সাগর মণ্ডল, শরিফাতুজ্জাহান, নুরুন্নাহার বেগম, শ্রাবণী মণ্ডল ও রেবা বেগমকে।

মামলার বাদী ইন্টিগ্রেটেড ফিজিসিয়ান মো. মাহামুদুল হাচান অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে রায়েন্দা বাজার এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার পেশাগত সুনাম ও জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৪ মে বিকেলে একটি সংঘবদ্ধ দল তার চেম্বারে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে রাখে এবং চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। এ সময় চেম্বারের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে চাপ প্রয়োগের ঘটনাও ঘটে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চিকিৎসককে উদ্ধার করেন। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

বাদীর দাবি, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে তাকে হয়রানি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৪০৬, ৪২০, ৩৪২, ৩৮৫, ৪১৯, ৪৫২, ৪২৭, ৫০০, ৫০৬(২) ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের জন্য বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-কে দায়িত্ব দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। কোনো ধরনের চাঁদা দাবি করা হয়নি।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেশবপুরে গরু চুরি করে সিএনজিতে পালানোর সময় ৩ চোর গ্রেফতার
পরবর্তী পোস্ট
নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সদস্যরা

রিলেটেড পোস্ট

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting