দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৭
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে এমপি রবিউল বাশার  ‎

কর্তৃক Satnadee Satkhira মে ১৯, ২০২৬
মে ১৯, ২০২৬ ০ কমেন্ট 58 ভিউস
আকাশ হোসেন:আশাশুনি  উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় পরিবারকে সমবেদনা জানাতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার তার বাড়িতে গমন করেন।মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টয় নিহত নাহিদের বাড়িতে উপস্থিত হয়ে পিতা আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুনসহ তার পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান তিনি।
এসময় তিনি বলেন, আমরা নাহিদের মরদেহ যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছায় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সঙ্গে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করছি। এসময় তিনি পরিবারের সকল সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং ঐ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।নিহত নাহিদের বাবা আব্দুল কাদের বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিদ ছিল সবার বড়। পারিবারিকভাবে আমরা অসচ্ছল থাকার কারণে নাহিদ বিদেশ যেতে চাইত। কিন্তু বহুবার আমি বাধা দিয়েছি, তাছাড়া অর্থ জোগাড় করে উঠতে পারিনি। এবার অনেক চাপাচাপির পর ঋণ ধারদেনা করে মাত্র দু’মাস আগে ছেলেকে লেবাননে পাঠালাম। কিন্তু কে জানত আমার ছেলে আর বেঁচে ঘরে ফিরবে না।
সবশেষে এমপি রবিউল বাশার নাহিদকে মহান আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন ও তাকে যেন জান্নাত দান করেন সে লক্ষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, সহকারী সেক্রেটারী রোকনুজ্জামান, এমপি রবিউল বাশারের পিএস শরিফুল ইসলাম, জামায়াত নেতা প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, একলাছুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বক্কর, সমাজসেবক একেএম জহুরুল হক, আলহাজ¦ মনিরুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত নাহিদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির সন্তান মো. নাহিদুল ইসলাম লেবাননে অবস্থানকালে গত ১১ মে দুপুর ১২টার দিকে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়। বর্তমানে তার মরদেহ লেবাননের নাবতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও ডেটবিহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ভূমি মেলা ২০২৬ উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ

জুলাই ৩, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ৩, ২০২৬

গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই ৩, ২০২৬

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...

জুলাই ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting