দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও ডেটবিহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

কর্তৃক Satnadee Satkhira মে ১৯, ২০২৬
মে ১৯, ২০২৬ ০ কমেন্ট 91 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা:সাতক্ষীরা পৌরসভা এলাকায় মেয়াদোত্তীর্ণ, প্যাকেটের গায়ে মেয়াদ না থাকা এবং নোংরা পরিবেশে ওষুধ রাখার দায়ে ‘রাফি মেডিসিন কর্ণার’ নামের একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ১৯ মে দুপুরে আনুমানিক ১টার দিকে সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইটাগাছা খানপুর সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ ও আর.এম শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।

আদালত সূত্রে জানা যায়, ইটাগাছা খানপুর সড়কের প্রোঃ মোঃ আমজাদ হোসেনের মালিকানাধীন ‘রাফি মেডিসিন কর্ণার’-এ সকল প্রকার অ্যালোপ্যাথিক ওষুধ পাইকারি ও খুচরা বিক্রয় করা হতো। আজ দুপুরে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে দেখা যায়, ফার্মেসিটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও নষ্ট ওষুধ বিক্রির জন্য রাখা হয়েছে। এছাড়া অনেক ওষুধের প্যাকেটের গায়ে মেয়াদের কোনো তারিখ (এক্সপায়ার ডেট) ছিল না এবং অত্যন্ত নোংরা কাগজের ভেতরে অবহেলা ও অপরিচ্ছন্ন পরিবেশে ওষুধগুলো সংরক্ষণ করা হচ্ছিল।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই অপরাধের হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে উক্ত ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু বলেন,”ওষুধের প্যাকেটে মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। তার ওপর বিভিন্ন নোংরা কাগজের ভেতরে ওষুধ রাখা হচ্ছিল। এসব অপরাধে আমরা তাকে ৩ হাজার টাকা জরিমানা করেছি। একই সাথে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে নিয়মিত মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনস্বার্থে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ওষুধ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের তদারকি ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৪৫৯
পরবর্তী পোস্ট
লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে এমপি রবিউল বাশার  ‎

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting