
অনলাইন ডেস্ক: সাতক্ষীরা শহরের পলাশপুল (মধুমালার ডাংরি) এলাকায় অভিযান চালিয়ে ২৫২০ পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা ইয়াসিন আরাফাতকে তার নিজ আস্তানায় মাদক বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে মোট ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পলাশপুল এলাকার মধুমালার ডাংরিকে কেন্দ্র করে গড়ে ওঠা তার মাদক চক্রটি স্থানীয় যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
র্যাব আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয় এবং অবশেষে এই অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়।আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

