দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৪০
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ১৮, ২০২৬
এপ্রিল ১৮, ২০২৬ ০ কমেন্ট 79 ভিউস

গাজী শাহিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দেড় কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় এক সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি মোঃ আমিন মডেলের বাড়ি পর্যন্ত বিস্তৃত, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি প্রত্যাশিত দাবি ছিল।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “এ সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন এবং স্বাস্থ্যসেবায় পৌঁছানোও হবে আরও সহজ। ফলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, জামায়াতে ইসলামী বিষ্ণুপুর চৌমুহনী বাজার শাখার সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু সম্রাট এবং সাংগঠনিক সম্পাদক খলিল মোড়লসহ এলাকার বিশিষ্টজন ও সাধারণ জনগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণ কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার মোঃ আব্দুল হাকিম এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আসাদুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং গুণগত মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।এদিকে এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে তারা একটি আধুনিক, টেকসই ও নিরাপদ সড়ক সুবিধা ভোগ করতে পারবেন। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting