দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:০৯
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও আগামীর লড়াই

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ৩০, ২০২৬
এপ্রিল ৩০, ২০২৬ ০ কমেন্ট 180 ভিউস
পূর্ণ চন্দ্র মণ্ডল:ইতিহাসের পাতায় মে মাস মানেই অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের স্মৃতি। ১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেটের রাজপথে যে বাদুদ জ্বলে উঠেছিল, তা আজও নিভে যায়নি। বরং সময়ের পরিক্রমায় সেই সংগ্রামের ভাষা বদলেছে, পাল্টেছে দাবি আর আন্দোলনের ধরন। আজ ১৪০ বছর পরও মে দিবস কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং বিশ্বজুড়ে মেহনতী মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার এক অবিনাশী ইশতেহার। রক্তাক্ত ইতিহাস ও আট ঘণ্টার স্বপ্ন: শিল্পবিপ্লবের সূচনালগ্নে শ্রমিকের জীবন ছিল দাসের চেয়েও অধম। প্রতিদিন ১০ থেকে ১৬ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি আর নামমাত্র মজুরিতে শ্রমিকের প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনই শিকাগোর শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তাদের দাবি ছিল অতি সাধারণ- ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম এবং ৮ ঘণ্টা বিনোদন। পহেলা মে শুরু হওয়া সেই আন্দোলনে ৪ মে হে মার্কেটে পুলিশের গুলিবর্ষণে অনেক শ্রমিক শহীদ হন। অগাস্ট স্পাইজসহ আটজন শ্রমিক নেতাকে বিচারের নামে ফাঁসি দেওয়া হয়। কিন্তু সেই রক্ত বৃথা যায়নি। ১৮৮৯ সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মে-কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বৈশ্বিক প্রেক্ষাপট: পুঁজি বনাম শ্রম বর্তমান বিশ্ব ব্যবস্থায় পুঁজিবাদের রূপ বদলেছে। এখনকার শ্রমিক শোষণ অনেক সময় দৃশ্যমান নয়, বরং পরোক্ষ। আধুনিক বিশ্বে ‘গিগ ইকোনমি’ বা ফ্রিল্যান্সিং শ্রমের ব্যাপকতা বাড়লেও তাদের সামাজিক নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র হিসাব অনুযায়ী, আজও বিশ্বে লক্ষ লক্ষ মানুষ জবরদস্তিমূলক শ্রম বা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন কৃষিশ্রমিক ও নির্মাণ শ্রমিকরা। তীব্র তাপদাহের কারণে অনেক দেশে শ্রমঘণ্টা পুনর্নির্ধারণের দাবি উঠছে, যা মে দিবসের আদি দাবিরই একটি নতুন রূপ। বাংলাদেশের অর্জন ও বর্তমান চ্যালেঞ্জ: বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষি, পোশাক শিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। দেশের মোট জিডিপিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। ১৯৭২ সালে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পহেলা মে-কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেন এবং সরকারি ছুটি ঘোষণা করেন। গত কয়েক দশকে আমাদের শ্রম পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিশেষ করে রানা প্লাজা ট্র্যাজেডির পর পোশাক কারখানার নিরাপত্তায় আমূল পরিবর্তন এসেছে। তবে কয়েকটি চ্যালেঞ্জ আজও প্রকট: ১. মুজুরি ও মুদ্রাস্ফীতি: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে শ্রমিকদের প্রকৃত বাড়ছে না। ন্যায্য মজুরি নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ২. অপ্রতিষ্ঠানিক খাত: বাংলাদেশের শ্রমবাজারের সিংহভাগই অপ্রতিষ্ঠানিক। গৃহকর্মী, রিকশাচালক বা দিনমজুরদের জন্য আজও কোন কার্যকর বিমা বা পেনশনের ব্যবস্থা গড়ে ওঠেনি। ৩. প্রযুক্তিগত ঝুঁকি: চতুর্থ শিল্পবিপ্লব বা অটোমেশনের কারণে দক্ষ শ্রমিকের কদর বাড়লেও অদক্ষ শ্রমিকরা কাজ হারানোর ঝুঁকিতে আছেন। চতুর্থ শিল্পবিপ্লব ও আগামীর প্রস্তুতি: ভবিষ্যতের মে দিবস হবে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার লড়াই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আর রোবোটিক্স যখন কায়িক শ্রমের বিকল্প হয়ে দাঁড়াচ্ছে, তখন আমাদের বিশাল জনশক্তি কে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা ছাড়া উপায় নেই। শ্রমের মর্যাদা মানে কেবল মজুরি বৃদ্ধি নয়, বরং শ্রমিকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং তার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।
 শিকাগোর সেই রক্তঝরা রাজপথ থেকে আজকের ডিজিটাল বিপ্লব- প্রতিটি মোডে শ্রমিকের ঘাম আর মেধা জড়িয়ে আছে। মালিক-শ্রমিক সুসম্পর্কই পারে একটি দেশকে সমৃদ্ধির নিয়ে যেতে। মে দিবসের এই লগ্নে আমাদের অঙ্গীকার হোক- একজন শ্রমিকও যেন অনিরাপদ পরিবেশে কাজ না করেন। এবং তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের সেই শাশ্বত দর্শন সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠিত হোক। “শ্রমের মর্যাদা যেখানে ভূুণ্ঠিত, সভ্যতা সেখানে পঙ্গু।” জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মানবতার।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ কর্মসূচি
পরবর্তী পোস্ট
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting