দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৭
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মানববন্ধন থেকে গুরুতর অভিযোগ তোলা হল আ’লীগ নেতার বিরুদ্ধে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৬, ২০২১
জুলাই ৬, ২০২১ ০ কমেন্ট 637 ভিউস

মনিরুল ইসলাম মনি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী দিয়ে অন্যের জমি দখল, জমি দখল-বেদখল নিয়ে ও জমি কেনা-বেচার নামে বেশুমার চাঁদাবাজির অভিযোগ তুলেছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে। সমাবেশ থেকে দাবী করা হয়েছে বিষয়টি ওপেন সিক্রেট হলেও তাকে আইনের আওতায় আনা হয়না। শাসকদলের প্রভাবশালী নেতা হওয়ার কারনে বরাবরই অন্যায় করেও তিনি পার পেয়ে যান। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আবু আহমেদের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে শত শত এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিক সাতক্ষীরা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী ওলিউল্লাহ’র ভাইপো ভুক্তভোগী কাজী আতিক, খুলনা মহানগর যুবলীগের সদস্য শেখ সুমন, কাজী ইরফাত আরা প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ‘সাতক্ষীরা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী অলিউল্লাহ দিং এর ৪১ বছরের ভোগদখলীয় ৫৯ শতক জমি বিক্রি করবেন বলে খবর জানতে পেরে জেলা আওয়ামী লীগ নেতা আবু আহমেদের নেতৃত্বে ৮ মামলার আসামী রুস্তম ডাকাত ও গোল্ড ছিনতাইকারী জাহিদ হোসেন ওরফে টাক বাপ্পী, কুখ্যাত সন্ত্রাসী আব্দুল আলিম ও সামাদ আলীসহ চিহ্নিত সন্ত্রাসীরা শহরের বকচরা মেহেদী বাগে অবস্থিত জমিতে সাইনবোর্ড দিয়ে দখলের চেষ্টা চালায়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ নেতা আবু আহমেদ সাইন বোর্ড সরিয়ে নিতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তানা হলে ওই জমির দখল কোন ভাবেই ছাড়বেন না বলে হাকিয়ে দেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।’ বক্তব্যে ভূক্তভোগীরা আরও বলেন, ‘সাতক্ষীরা জেলার সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দস্যুদের একমাত্র আশ্রয় প্রশ্রয়-দাতা হলো আওয়ামী লীগ নেতা আবু আহম্মেদ। প্রশাসনকে তিনি জিম্মিকরে দীর্ঘ দিন ধরে সাতক্ষীরায় অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার অপকর্মের খতিয়ান জেলা পুলিশের শীর্ষ থেকে সর্বনিম্ন স্তরে ওপেন সিক্রেট। শত অপকর্ম করে পার পেয়ে যাওয়াটা দুঃখজনক বলে অভিহিত করেন বক্তরা।’
সম্প্রতি সাতক্ষীরা সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক কাজী অলিউল্লাহ দিং এর জমি দখলের ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ ইতিমধ্যে আব্দুল আলিমকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী আবু আহমেদ ও তার প্রধান সেনাপতি টাক বাপ্পীর নাম উঠে আসে। এমতাবস্থায় বক্তারা ভুমিদস্যু আবু আহমেদ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেডিকেল কলেজের অনাকাঙ্খিত ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের জবানবন্দী
পরবর্তী পোস্ট
কলারোয়া হাসপাতালটিতে শয্যা সংখ্যা বৃদ্ধি ও করোনা ইউনিট চালুর দাবী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting