দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:০০
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়া হাসপাতালটিতে শয্যা সংখ্যা বৃদ্ধি ও করোনা ইউনিট চালুর দাবী

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৬, ২০২১
জুলাই ৬, ২০২১ ০ কমেন্ট 394 ভিউস

ইমরান সরদার, কলারোয়া: মহামারি করোনা ভাইরাস বিশ্বের ন্যায় আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, করোনা’র ভয়াবহতা থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিধি প্রণয়ন করছেন। জন সচেতনতা আনতে প্রচার মাইকিং চালানো হচ্ছে। কিন্তু হচ্ছে না কোন কাজ, দিন দিন বেড়েই চলেছে এর ভয়াবহতা। কেড়ে নিচ্ছে তাজা তাজা মানুষের প্রাণ।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাও এখন করোনা ঝুকিতে ডুবছে জনসাধারণ। এই উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় এখানটাই করোনার প্রাদুর্ভাব বেশি বেশি দেখা দিয়েছে। প্রতিদিন প্রতিনিয়তই করোনায় আসক্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে সতর্কীকরণ প্রচার-প্রচারণা,প্রনয়ণ করা হচ্ছে স্বাস্থ্য বিধি এবং গ্রহণ করা হচ্ছে কঠোর লকডাউন কর্মসূচি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকগণ। সাধারণ রুগী এবং করোনা আক্রান্ত রুগীর সংখ্যা অনুযায়ী কলারোয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শয্যা সংখ্যা খুবই সীমিত। সাধারণ রুগীর পাশাপাশি জরুরী ভাবে করোনা রুগীর চিকিৎসা দেওয়া বড়ই কঠিন কাজ,আর তাড়া করোনা চিকিৎসায় যতগুলো চিকিৎসা পদ্ধতি থাকার প্রয়োজন,তা এখানে নাই। ফলে,ঝুকিপূর্ণ রুগীদেরকে পাঠানো হচ্ছে ২০ থেকে ২৫ কিঃ মিঃ দুরে সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে। এভাবে অত্র জেলার প্রত্যেকটি উপজেলার রুগীর চাপ গিয়ে পড়ছে জেলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকারি হাসপাতালে।

সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ শয্যার করোনা ইউনিট রয়েছে। পাশাপাশি রয়েছে আট শয্যার আইসিইউ ও আট শয্যার এইচডিইউ। এ ছাড়াও রয়েছে সেন্ট্রাল অক্সিজেন, প্রয়োজনীয় হাই-ফ্লো নেজাল ক্যানুলা।

একইভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে ৪০ শয্যার করোনা ইউনিট। সেখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুর কাজ চলছে। ২৮টি বড় ও ৭৪টি ছোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে হাসপাতালটিতে। তবে সেখানে নেই কোনো হাই-ফ্লো নেজাল ক্যানুলা, নেই ভেন্টিলেশন ব্যবস্থা।

এমতাবস্থায়,করোনা রুগীর সুষ্ঠ চিকিৎসা ব্যবস্থা কতটুকু দেওয়া সম্ভব তা সহজেই অনুমেয়। তবে,করোনার ভয়াবহতা ঠেকাতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতি চালু করা হয়েছে,যা থেকে ৩০ মিনিটের মধ্যে করোনার পরীক্ষার ফল পাওয়া যায়। কিন্তু তাতে কি রুগীর সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে?

কলারোয়া একটি ব্যবসা বান্ধব উপজেলা,এ উপজেলার থানা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ঠ হলেও জরুরী বিভাগ গুলোয় বিশেষ করে করোনা চিকাৎসায় কাঙ্খিত ফলাফল মেলে না,বাধ্য হয়েই রুগীদেরকে সাতক্ষীরা সদরে যেতে হয়। এছাড়া ১২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলিতেও পর্যাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসার না থাকায় এবং অধিকাংশ সময় বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কলারোয়া উপজেলা সুশীল সমাজ।

কলারোয়া হাসপাতালের সহকারী সার্জন ডাঃ শফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য করোনা ইউনিট চালু করা জরুরী প্রয়োজন,অর্থাৎ জেলা সদরের ন্যায় শয্যা সংখ্যা বাড়িয়ে কলারোয়া উপজেলাতেও একটি মাণ সম্পন্ন করোনা ইউনিট চালুর একান্ত প্রয়োজন,তাতে করে জেলা সদর এর উপর চাপটা অনেকাংশে কমবে বলে এই চিকিৎসক জানান।

কলারোয়া উপজেলার চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন, গত কয়েক বছর যাবত কলারোয়া সরকারি হাসপাতালটি ডাক্তার সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়টি জেলা সিভিল সার্জনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি বরং  হাসপাতালটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি কলারোয়া উপজেলার জনসাধারণের দূর্ভোগের কথা স্বীকার করে করোনার এই সংকট মুহূর্তে করোনা ইউনিট চালু সহ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়িয়ে জন দূর্ভোগ রোধে কার্যকরি পদক্ষেপ গ্রহনে সরকরের প্রতি জোর দাবী জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানববন্ধন থেকে গুরুতর অভিযোগ তোলা হল আ’লীগ নেতার বিরুদ্ধে
পরবর্তী পোস্ট
শ্যামনগর আদিবাসী মুন্ডাদের মধ্য পানির ড্রাম বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting