দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪১
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

মাইক সিনেমার গান ‘একটা আঙুল’ এর মুক্তি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 391 ভিউস

বিনোদন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর ‘একটা আঙুল’ শিরোনামের গানটি মাইক সিনেমার ফেসবুক পেজ ও ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে।

তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।

‘একটা আঙুল’ শিরোনামের গানটি ৭ মার্চ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর একটি তর্জনীকে নিয়ে করা হয়েছে। গানটি গতকাল ৭ মার্চ উপলক্ষে মুক্তি দেওয়ার কথা থাকলেও গুলিস্তান ভয়াবহ বিস্ফোরণের কারণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা এফ এম শাহীন।
গানের গীতিকার আশীষ ভট্টাচার্য্য ও এফ এম শাহীন, সুর করেছেন আশীষ ভট্টাচার্য্য, সঙ্গীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। গানটিতে কণ্ঠ দিয়েছেন লাবিক কামাল গৌরব, রিয়াজুল করিম লিমন, আশীষ ভট্টাচার্য্য, ফারশিদ আলম, মেহবুবা মিনহাজ ও তাসমীম আনছারী হৃদি।

মাইক চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, ২০২২ সালের ৭ মার্চ আমরা মাইক সিনেমার শুটিং লক্ষ্মীপুরে শুরু করি এবং ২০২৩ সালের এমন সময়ে মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ শেষ করে মাইক টিম। কিন্তু আপনারা জানেন ৮ ফেব্রুয়ারি মাইক সিনেমার কালার করা সর্বশেষ এডিটেড ফুটেজ চুরি হয়। যার কারণে এই মাসে মুক্তি দেয়া ভীষণ চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা খুব দ্রুত সময়ে মুক্তির ঘোষণা দিতে চাই।

তিনি আরো বলেন, চলচ্চিত্র আমাদের অনুভূতি ও স্বপ্নের দুনিয়ায় সরাসরি প্রবেশ করতে পারে তাই এই শক্তিশালী মাধ্যমকে আমি শিশুদের মনোবিকাশে ব্যবহার করতে চাই। তারই ধারাবাহিকতায় শিশুদের নিয়ে প্রথম চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করা। বাংলাদেশে চলচ্চিত্রে যে সংকট তৈরি হয়েছে সেখানে ‘মাইক’ আশার আলো দেখাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে ‘মাইক’ শুধু তার প্রথম সিনেমা নয়, বরং বাংলাদেশের ইতিহাসে প্রথম শিশুতোষ চলচ্চিত্র হতে যাচ্ছে বলেও জানান তিনি।

চলচ্চিত্র জগতে প্রথম হলেও সংগঠক, গণমাধ্যম কর্মী ও তরুণ লেখক হিসেবে প্রজন্মের কাছে পরিচিত মুখ এফ এম শাহীন।

২০২০-২০২১ অর্থবছরে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ১৫টিসহ ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নেয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নানা আয়োজনে নড়াইলে বিশ্ব নারী দিবস পালিত
পরবর্তী পোস্ট
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting