নড়াইল সংবাদদাতা:
নানা আয়োজনে নড়াইলে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বুধবার ৮মার্চ দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুরাতন বাস টার্মিনাল থেকে একটি বনার্ঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর থানায় গিয়ে শেষ হয়। সদর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সদর থানা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও র্যালিতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সৃপার মোসাঃ সাদিরা খাতুন, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আজ্ঞুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মিলি সিদ্দিকী, এডঃ রমা রানী রায় প্রমুখ। বক্তাগন বলেন, আজ নারীরা পিছিয়ে নেই। তারা পুরুষের পাশাপাশি সকল কাজ করছে। আজ এখানে পুরুষের চেয়ে নারীরাই বেশী উপস্থিত। তাছাড়া জেলার পুলিশ সুপারও একজন নারী।
Leave a Reply
You must be logged in to post a comment.