দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৮
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে গুলি ও বোমা হামলা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

নিজের নির্বাচনী এলাকায় ফের আক্রান্ত হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোচবিহার জেলার বুড়িরহাট এলাকায় তার জনসংযোগ কর্মসূচির গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি ও বোমা। এ সময় মন্ত্রীর গাড়িতে নিক্ষেপ করা হয় ইট ও পাথর। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়।

ঘটনার জেরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের জেরে রণক্ষেত্রে রূপ নেয় দিনহাটা। ঘটনার জেরে এক সময় গাড়িতেই আটকা পড়েন মন্ত্রী। তবে তাকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা।

কোচবিহার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি ছিল। আর তার পাল্টা তৃণমূলের তরফে ঠিক হয় নিশীথ যখন এলাকায় আসবেন, তখন তাকে কালো পতাকা দেখানো হবে। তা থেকেই পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে।

হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকেরা। এ সময় নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণের অভিযোগ উঠে। পাথরের আঘাতে ভেঙ্গে যায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাঁচ। এ সময় বোমাবর্ষণের জেরে গাড়িতেই আটকে পড়েন মন্ত্রী সহ তিনজন। এতে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তারক্ষীরা মন্ত্রীকে সুরক্ষিত অবস্থায় গাড়ি থেকে বের করে নিরাপদে সরিয়ে নেন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক সরাসরি তৃণমূলের দায়ি করে বলেন, বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি তা সাধারণ মানুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ভয়ানক হবে। আমার গাড়ি ভেঙেছে। আমি পুলিশকে জানিয়েই এই এলাকায় এসেছি। যারা ঢিল ছুড়ছে তাদের পুলিশ আড়াল করছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি অভিযোগ করে আরও বলেন, এটা তো প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে পারছে না। এখন এসব করছে। নিশীথের অভিযোগ, পুলিশকে জানিয়ে এখানে এসেছি কিন্তু, পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি।

আর পাল্টা অভিযোগে তৃণমূল বিজেপির বিরুদ্ধে নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তোলেন।

এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিকিউরিটি প্রটোকল ভেঙে কিভাবে গুলি ও বোমা চলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনগণ এখন রাজনীতি থেকে দূরে সরে গেছে : জি এম কাদের
পরবর্তী পোস্ট
রাঙামাটিতে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting