দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২৫
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিউপ-সম্পাদকীয়রাশিফলসাতক্ষীরা জেলা

ব্যবস্থাপত্র ছাড়া আশাশুনির বিভিন্ন ফার্ম্মেসীতে ঘুমের ট্যাবলেট বিক্রয়

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৩, ২০২৪
ডিসেম্বর ২৩, ২০২৪ ০ কমেন্ট 232 ভিউস

সচ্চিদানন্দদেসদয় (আশাশুনি) সাতক্ষীরা: নেশার রাজ্যে এখন ব্যবহার করা হচ্ছে ঘুমের টাবলেট। ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ও মদের পর যুক্ত হয়েছে ঘুমের ট্যাবলেট। আশাশুনির ছোট বড় হাট বাজারে বিভিন্ন এলাকায় ইদানীং মাদক সেবীদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে এ ঘুমের ট্যাবলেট। বিভিন্ন নেশা সামগ্রীর দাম বৃদ্ধি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির কারণে মাদক সেবীরা এখন ঝুঁকে পড়েছে বিভিন্ন ওষুধ কোম্পানির ঘুমের ট্যাবলেটের দিকে। ঘুমের ট্যাবলেট সেবন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দিন দিন নতুন প্রজন্ম অন্ধকারে দিকে ধাবিত হচ্ছে। ফলে অভিভাবকরা তাদের উঠতি বয়সের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। জানা যায়, আশাশুনি উপজেলার বিভিন্ন হাটা বাজারে ১৩৭ টি লাইসেন্স ধারি এবং অসংখ্যা লাইসেন্স বিহন ফার্ম্মেসি রয়েছে। নিয়মানুযায়ী সরকারি নীতিমালায় প্রত্যেক দোকানে একজন প্রশিক্ষিত ফার্ম্মাসিস্ট অবশ্যক। আশাশুনির হাতে গোনা কয়েক টি দোকানে ফার্ম্মসিষ্ট রয়েছে। অধিকাংশ দোকানেই নেই কোন ফার্মাসিষ্ট। সরকারি নীতিমালায় যে কোন ওষুধ চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া বিক্রি করা নিষেধ রয়েছে। চিকিৎসকের ব্যাবস্থাপত্র ও ফার্মাসিষ্ট নিয়ান্ত্রাধীন ওষুধ বিক্রির কথা থাকলেও মানা হচ্ছে না সে সব নিয়ম নীতি। কোন নিয়ম নীতি ছাড়াই লাইসেন্স ধারী ও লাইসেন্সবিহীন ফার্মেসিগুরোতে অবাধে বিক্রয় হচ্ছে ঘুমের ট্যাবলেট। সেই সাঙ্গে পিছিয়ে নেই গ্রামাঞ্চলের মুদি দোকান গুলো। বিভিন্ন নামি দামি ও নাম সর্বস্ব ওষুধ কোম্পানির ঘুমের ট্যাবলেট বাজার সয়লাব। নেশার উদ্দেশ্যে আসক্ত ব্যক্তিরা ক্রয় করে তা সেবন করছে। সূত্র জানায় সেবনকারীরা প্রতিদিন একই ফার্ম্মেসি থেকে ২/৩ পাতা ঘুমের ট্যাবলেট ক্রয় করছে। ফার্ম্মেসির লোকদের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠায় ক্রয়ে কোন বিপত্তি ঘটে না। অতি সহজেই তারা ঐসব ট্যাবলেট পাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আশাশুনির কামালকাটি বাজার, বিছট বাজার, বদরতলা বাজার, কাটাখালি বাজার, শ্রীউলা বাজার, আশাশুনি বাজার, হাজরা খালি বাজার, বুধহাটা বাজার, নাকতাড়া বাজার, গোদাড়া বাজার, খাজরা বাজার, তুয়ারডাঙ্গা বাজার, মহিষকুড় বাজার, গোয়ালডাঙ্গা বাজার, মাড়িয়ালা বাজার, কাঁকড়াবুনিয়া বাজার, প্রতাপনগর বাজার, আনুলিয়া, কাদাকাটি বাজার, বাইনতলা বাজার, মধ্যম একসরা বাজার, কাপসন্ডা বাজার, বসুখালি, কাক বাসিয়া বাজার, হাজরাখালি, পুঁইজালা, হেতালবুনিয়া, হিজলা, কালিবাড়ি, তেঁতেলিয়া, চেঁচুয়া, দক্ষিন একসরা, নাটানা, জামালনগর, তালতলাবাজার, কুল্যার মোড়, গুনাকর কাটি, সোনাতলা, পাইথলী, খরিয়াটি, গাজিরহাট এ সমস্ত এলাকার লাইসেন্স প্রাপ্ত ও লাইসেন্স বিহীন দোকানে অবাধে ঘুমের ট্যাবলেট বিক্রয় হচ্ছে। অনেক ফার্ম্মেসির মালিক বলেছেন আমরা ব্যবস্থাপত্র ছাড়া কোন ঔষধ বিক্রয় করি না। ঘুমের ট্যাবলেটের মধ্যে রয়েছে ইজিয়াম, কেøাবাম, এমিট্রিপটাইলিন, ডরমিটল প্রভৃতি। আশাশুনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা জানান, রেজিষ্ট্রেশন ও বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ট্যাবলেট বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ। তাছাড়া ড্রাগ লাইসেন্সবিহীন কোন ফার্মেসির মালিকের কাছে বিক্রয় করা সম্পূর্ন নিষেধ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র
পরবর্তী পোস্ট
দেবহাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলফার পক্ষে কম্বল বিতরন

রিলেটেড পোস্ট

মে ৮, ২০২৬

খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...

মে ৮, ২০২৬

আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...

মে ৮, ২০২৬

আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত

মে ৬, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting