দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৩২
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

বেশি ভয়ের কারণ উপসর্গহীন বাহক

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৩, ২০২০
এপ্রিল ২৩, ২০২০ ০ কমেন্ট 349 ভিউস
২০ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পরেন দিলরুবা বেগম। পরিবারকে অসুস্থতার কথা জানালে তারা তার রক্তচাপ পরীক্ষা করে এবং স্বাভাবিক পায়।

রাজধানীর খিলগাঁও এলাকার ৬০ বছর বয়সী এই নারীর ডায়াবেটিস ও হাইপারটেনশান থাকায় তাকে হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়।

তার ছেলে জাকির হোসেন বলেন, ‘আমরা একটি অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারিনি। পরে একটি গাড়ির ব্যবস্থা করে মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর ইসিজি করা হয়। এর কিছুক্ষণ পরই মা মারা যান।’

তিনি যোগ করেন, চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

দিলরুবা বেগমের কোভিড-১৯ এর কোনো লক্ষণ ছিল না। কিন্তু, তার বয়সের কারণে চিকিৎসকরা পরামর্শ দেন নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করতে।

জাকির বলেন, ‘আমার মায়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। কিন্তু, তার কোনো উপসর্গ ছিল না এবং বন্ধের শুরু থেকেই তিনি বাড়ির বাইরেও যাননি।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটা হচ্ছে উপসর্গহীন করোনাভাইরাসের একটি ঘটনা। এ ধরনের ক্ষেত্রে, আপনার চারপাশে কে এই রোগের বাহক তা জানা অসম্ভব। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। অনেক সংক্রামিত পাওয়া যাবে যাদের কোনো উপসর্গই দেখা যায় না।

তারা আরও আশঙ্কা করেন যে করোনাভাইরাস সংক্রমণ সারাদেশ জুড়ে বেড়ে যাওয়ার ফলে উপসর্গহীন এমন রোগীর সংখ্যা আরও অনেক বাড়তে চলেছে।

এখন পর্যন্ত দেশের সনাক্ত হওয়া সব করোনাভাইরাস রোগীর উপসর্গ প্রকাশ পেয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনও এমন সংক্রমিত রোগী পাননি যার মধ্যে উপসর্গ দেখা যায়নি।

গতকাল রোগত্বত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপসর্গহীন রোগী থাকবেই এবং সারা পৃথিবীতেই আছে। যখন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে যায়, তখন এটা হতেই পারে।’

এখন পর্যন্ত তারা এ ধরনের রোগী পেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরাসরি রোগীদের সঙ্গে কাজ করি না, তাই এটা বলতে পারছি না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান জানান, কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেলে প্রায় ৩০ শতাংশ সংক্রমিত থাকতে পারেন যাদের কোনো উপসর্গ দেখা যাবে না।

তিনি বলেন, ‘সাধারণত কম বয়সীরাই উপসর্গহীন বাহক হয়, তবে বয়স্করাও হতে পারেন। যাদের আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছেন তাদের মৃত্যুর ঝুঁকিও থাকে।’

বিএসএমএমইউয়ের জ্বর ইউনিটে কোভিড-১৯ রোগীদের নিয়ে কাজ করা ডা. নাজমুল জানান, অনেক ক্ষেত্রেই বয়স্ক রোগীদের মধ্যে যারা এই ভাইরাসের বাহক আছেন তাদের কোনো উপসর্গ দেখা যায় না এবং কার্ডিয়াক অ্যারেস্টে মারা যেতে পারেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, সংক্রমিতদের মধ্যে ২৫ শতাংশের কোনো উপসর্গ নাও থাকতে পারে।

গতকাল বুধবার পর্যন্ত, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে ১২০ জন মারা গেছেন এবং তিন হাজার ৭৭২ জনকে সনাক্ত করা হয়েছে।

যেহেতু দেশে এখনও ব্যাপকভাবে পরীক্ষা করা যায়নি তাই অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই সংখ্যাটি আরও অনেক বেশি হবে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইরোলজিস্ট এবং সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেন, ‘বিভিন্ন জার্নালে প্রকাশ করা হচ্ছে কোভিড-১৯ এ সংক্রমিত প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ রোগীর উপসর্গ নাও থাকতে পারে। এটা সত্যি উদ্বেগজনক। কারণ, উপসর্গহীন করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে মৃত্যুর কারণ হতে পারে।’

তিনি জানান, ইতালিতে ভাইরাসটি প্রকট আকার ধারণ করার অন্যান্য কারণের পাশাপাশি এটা একটি বড় কারণ ছিল।

তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি জনগণের পরীক্ষা করা হবে, সমাজের জন্য ততই ভালো হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৮৩ হাজার, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি
পরবর্তী পোস্ট
সন্ধ্যায় কোভিড-১৯ নিয়ে দক্ষিণ এশীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন...

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

আদালতের স্থগিতাদেশ ঘিরে প্রশ্নের ঝড় কালুরঘাট ফেরিঘাটের ইজারা...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting