দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৯
সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান...
সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...
সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩
পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...
সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বড়দলে জরাজীর্ণ ভূমি অফিসে চলছে কার্যক্রম: পাকা ভবনের দাবী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৪, ২০২৩
নভেম্বর ৪, ২০২৩ ০ কমেন্ট 326 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন ভূমি অফিস নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। অফিস টিনসেট হয়ায় সরকারি বিভিন্ন জমি জমার মূল্যবান কাগজপত্র রাখা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারী বৃষ্টি হলে টিনেরসেটের সাইট দিয়ে পানি পড়ে। এতে নষ্ট হচ্ছে বিভিন্ন মূল্যবান কাগজপত্র। অফিস স্থানটি অস্বাভাবিক নিচু হওয়ায় জলাবদ্ধতাসহ নানা সমস্যার সৃষ্টি হয়ে থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় শত বছর আগে বড়দল বাজারের পাশ ঘেষে এ ভূমি অফিসটি স্থাপন করা হয়। ইউনিয়নের বেশ কয়েকটি মৌজার ভূমি মালিকরা এই অফিসে ভূমি সংক্রান্ত সেবা পেয়ে থাকেন। কয়েকশত বছর পূর্বে নির্মিত অফিসটি কোন সংস্কার না হয়ায় জানালা, দরজা ভেঙ্গে গেছে। ঘরের টিনসেট ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টির পানি পড়ে আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে যায়। ভূমি অফিসের সামনে খোলা চত্বর, রাস্তা ও আশপাশের স্হাপনার তুলনায় অন্তত তিন/ চার ফুট নিচু হওয়ায় প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া রাতের অন্ধকারে অজ্ঞাত লোকজন অফিসের প্রবেশ দ্বারে প্রতিনিয়ত ময়লা ফেলে আবর্জনার স্তুপ সৃষ্টি করেছে। ফলে চরম দূর্গন্ধে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবং অফিসে প্রবেশ পথ সংকীর্ণ হওয়ায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে ভুমিসেবা প্রার্থী সাধারণ মানুষদেরকে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ভুমি উন্নয়ন কর ও সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে বিগত কয়েক শত বছর সুনাম অর্জন করেছে এই ভূমি অফিস। সরকারি ৬৬ শতাংশ জমিতে এ ভূমি অফিস স্থাপিত হয়। সেই থেকে এ অফিসের অধীনে ইউনিয়নের ভূমির মালিকগণ ভূমি উন্নয়ন কর ও রাজস্ব প্রদান করে আসছেন। তাছাড়া ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নথিপত্র প্রাথমিকভাবে সংরক্ষণের জন্য ভূমি অফিসটি যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে। কিন্তু দীর্ঘদিন যাবৎ অফিসটি জরাজীর্ণ অবস্থায় থাকায় ঝুঁকি নিয়ে কাজকর্ম করতে হচ্ছে দায়িত্বরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সহায়কদের। অভিযোগের সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, জরাজীর্ণ অফিসটির সংস্কার, মাটি দ্বারা মাঠ ভরাট, ময়লার স্তুপ অপসারণ করা জরুরি। একটি পাকা ভবন নির্মাণ করা অতি জরুরি, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।ভূৃমি অফিসে আসা ভুমিসেবা প্রার্থী এলাকার গাজী আব্দুস সালাম, তকিম উদ্দিন জোয়ার্দ্দার, সালাহ উদ্দীন, শেখ সরোয়ার হোসেন, জিএ ফিরোজসহ অনেকেই ভবন নির্মান, জরাজীর্ণ অফিস পুন:সংস্কার, অফিস চত্তরে মাটি দ্বারা উন্নয়ন এবং ময়লা আবর্জনার স্তুপ অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নুর জানান, সমগ্র বাংলাদেশে যতগুলো জরাজীর্ণ তফসিল অফিস আছে, তার অবকাঠামোগত উন্নয়নের জন্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার একাধিক তফসিল অফিসের অবকাঠামোগত উন্নয়নের জন্য তালিকা করা হয়েছে এবং মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খলিলনগরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
জাতীয় সংবিধান দিবস পালিত

রিলেটেড পোস্ট

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting