দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৮
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

প্রতারক হোসনেয়ারা’র কবল থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৫, ২০২১
জানুয়ারি ২৫, ২০২১ ০ কমেন্ট 412 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিয়ে এবং মারপিট করে স্বাক্ষরিত চেক ও টাকা ছিনতাইয়ের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে হোসনেয়ারা মিথ্যে তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে বৃদ্ধ মোঃ আশরাফ আলী।

 লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৩ সালের দিকে শ্যামনগরের গড়কোমরপুর থেকে সাতক্ষীরায় আসা মৃত আরমান ঢালীর ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী হোসনেয়ারার সাথে আমার পরিচয় হয়। হোসনেয়ারা আমাকে পিতা বলে ডাকায় আদালতে এফিডেভিটের মাধ্যমে তাকে মেয়ে হিসেবে গ্রহণ করি। এরপর থেকে হোসনেয়ারার আসল রূপ বেরিয়ে আসতে থাকে। আমার বাড়িতে এবং সন্তানদের সাথে উঠা-বসার একপর্যায়ে হোসনেয়ার স্বামী সন্তান থাকার পরও গোপনে আমার বড় ছেলে আহসানউল্লাহ সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং পরে দু’জনে বিয়েও করে। বিষয়টি জানার পর আমরা মেনে না নেয়ায় ২০১৩ সালের ২০ নভেম্বর হোসনেয়ারা আমার স্ত্রী, দুই ছেলেসহ আমার নামে আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করে। এছাড়া আহসানউল্লাহর কাছ থেকে কৌশলে নেওয়া একটি চেকে ৫লক্ষ টাকা বসিয়ে চেক জালিয়াতির মামলা দায়ের করে। আশরাফ আলী বলেন, গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ওই দুটি মামলা ২লক্ষ টাকায় মিমাংসা করার কথা বলে এভিডেভিট করে দেয় হোসনেয়ারা। কিন্তু মামলা তুলে না নিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানির চক্রান্ত করতে থাকে। এরই জের ধরে গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কাটিয়া লস্কপাড়া প্রাইমারী স্কুলের সামনে একা পেয়ে হোসনেয়ারা, তার স্বামী সিরাজুল, ছেলে তানভীর আহমেদ ও অজ্ঞাতনামা ৪/৫জন আমার ছেলেকে আটকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা কেড়ে নেয়। এছাড়া তার কাছে থাকা স্বাক্ষরিত একটি চেক জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তাদের ধারালো অস্ত্রের কোপে আমার ছেলে মারাত্মক আহত হয়। এঘটনায় আমি বাদী হয়ে ১২ ডিসেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলার খবরে হোসনেয়ারা ক্ষিপ্ত হয়ে আমার দুই ছেলে এবং আমাকে হয়রানির উদ্দেশ্যে ছিনিয়ে নেওয়া চেকে ১৬ লক্ষ টাকা বসিয়ে তার সহযোগী আলীরপুর গ্রামের ইব্রাহিমকে দিয়ে আদালত থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছে। তিনি আরো বলেন, পরসম্পদ লোভী প্রতারক হোসনেয়ারা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিথ্যেচার করেছে। সেখানে আমি, আমার স্ত্রী ও দুই ছেলের নামে মিথ্যে তথ্য উপস্থাপন করেছে। হোসনেয়ারা খপ্পড়ে পড়ে আমাদের পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি। হামলার পর থেকে আমার বড় ছেলে এখনো সুস্থ্য হতে পারেনি। জানিনা কোনদিন সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না। অথচ এর মধ্যেওই ওই প্রতারক হোসনেয়ারার চক্রান্ত অব্যাহত রয়েছে। আমি সংবাদ সম্মেলনে হোসনেয়ারার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি পরসম্পদ লোভী প্রতারক হোসনেয়ারার কবল থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুর-কুলটিয়া সড়কের সংস্কার কাজ দুই বছরেও শেষ হয়নি
পরবর্তী পোস্ট
পারুলিয়ায় মুসল্লীর মটর সাইকেল চুরি

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting