দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৩
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পাটকেলঘাটায় ধর্মের দোহাই দিয়ে সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১০, ২০২১
অক্টোবর ১০, ২০২১ ০ কমেন্ট 327 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় ধর্মের দোহাই দিয়ে মন্দিরের নামের সরকারী এবং ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার ঝড়াগাছা গ্রামের মৃত হরিপদ ঘোষের ছেলে পরিমল কান্তি ঘোষ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের নলকুড়া বাজারে ৫৮০ নং খতিয়ানে ১২২১, ১২২২ ও ১২২৩ দাগে আমার জেঠা স্বর্গীয় মনিন্দ্র নাথ ঘোষ উক্ত সম্পত্তির মালিক ছিলেন। তিনি তার নিজস্ব সম্পত্তিতে বাংলাদেশ স্বধীনের আগে অত্র এলাকার মানুষের সুবিধার্থে সেখানে বাজার স্থাপন করেন। পরবর্তীতে তিনি ওই সম্পত্তি বাজারের নামে দান করেন। ষেকান থেকে দীর্ঘকাল যাবত সেখানে বাজার বসে। অত্র এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে খোলা মাঠে বসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করতেন। উক্ত সম্পত্তির পাশে আমার জেঠাতো ভাইয়ের নিজ নামীয় রেকর্ডীয় সম্পত্তিও রয়েছে। কিন্তু সম্প্রতি একই এলাকার সাবেক ইউপি মেম্বর বিশ^জিত ঘোষ, দিপংকর সুর, মোনজ ঘোষ, সঞ্জয় ঘোষ, কৃষ্ণপদ ঘোষ ও বিষ্ণুপদ ঘোষ উক্ত বাজারের সম্পত্তি দখলের চক্রান্ত শুরু করে। অথচ উক্ত সম্পত্তি বর্তমান মালিক সাতক্ষীরার জেলা প্রশাসক। এছাড়া এই সম্পত্তির পাশে আমার জেঠাতো ভাইয়ের সম্পত্তিও তারা একই সাথে দখলের উদ্দেশ্যে পাকাস্থাপনা নির্মান শুরু করেন। আর তাদের এই অবৈধ দখলকে বৈধ করার জন্য সেখানে একটি মন্দিরের সাইনবোর্ড ঝুলিয়ে ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়েছেন এই চক্রের হোতা বিশ^জিত ও দিপংকর। সরকারী কর্মকর্তারা যাতে তাদের দখল উৎসবে বাধা সৃষ্টি করতে না পারে সে কারনে তারা সরকারী ছুটির দিন শুক্রবার তড়িঘড়ি করে তালা উপজেলাসহ বিভিন্নস্থানের ভাড়াটিয়া ক্যাডার বাহিনী নিয়ে দ্রæত কাজ সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নির্মান কাজ বন্ধ রাখার জন্য বললেও তারা নির্মান কাজ চালিয়ে গেলে পরে সেখানে পুলিশ ও ভুমিকর্মকর্তা গিয়ে কাজ বন্ধ করে দেন। কিন্তু তারপরও উল্লিখিত ব্যক্তিরা রাতের আধারে সেখানে ভাড়াটিয়া বাহিনী দিয়ে গোপনে স্থাপনা নির্মান পূর্বক দখল করতে পারে বলে আমরা আশংকা করছি। তিনি বলেন, এই বিশ^জিত গং ইতিপূর্বে স্থানীয় কুঞ্জ বিহারী ঘোষের দোকানঘর ভেঙে সেখানে তুলশীপীড়া বানিয়েছেন। এছাড়া অত্র এলাকার অসহায় নিরীহ মানুষের সম্পত্তি মন্দির ও থানের নামে অবৈধভাবে তা দখল করে মহাউৎসব চালিয়ে যাচ্ছেন এই চক্রটি। তিনি আরো বলেন, উক্ত বাজারটি দখল হয়ে গেলে অত্র এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়বেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় এই চক্রের হাত থেকে মন্দিরের নামে সরকারী এবং ব্যক্তি রেকর্ডীয় সম্পত্তি রক্ষার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়ার শশাডাঙ্গা মসজিদের পুনঃ নির্মান উপলক্ষ্যে আলোচনা সভা
পরবর্তী পোস্ট
প্রাণ সায়ের খালপাড় দখল করে পরিবেশ নষ্ট এবং ক্রেতা ঠকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting