দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:০০
পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...
লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে
দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...
পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ...
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’...
উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে
খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি
কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ​

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৬, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ০ কমেন্ট 4 ভিউস

পাইকগাছা প্রতিবেদক : খুলনার পাইকগাছায় স্বত্ব দখলীয় জমি জবরদখল, মৎস্য লিজঘের থেকে মালামাল লুটপাট এবং মিথ্যা চুরি মামলা দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাইকগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুরের বাসিন্দা মোঃ আঃ মজিদ গোলদার (বয়াতী)। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মোড়ল, মোঃ ইউনুচ গোলদার ও মোঃ গণি আমিন গোলদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আঃ মজিদ গোলদার জানান, পাইকগাছা পৌরসভার শিববাটী মৌজার সিএস খতিয়ান ৬, আরএস খতিয়ান ৩০ এবং এসএ খতিয়ান ৪৫-এর আওতায় থাকা ১৩.৫২ একর জমির মধ্যে ০৬.৭৬ একর জমি তারা বংশপরম্পরায় ভোগদখল করে আসছেন। তবে সাম্প্রতিক বিআরএস জরিপে (খতিয়ান নং ৯৮/১, ২৪১, ৩৪১ ও ১৩৬) অসাবধানতাবশত ভুলক্রমে অন্য লোকজনের নামে রেকর্ড হয়ে যায়। ভুল রেকর্ড হলেও রেকর্ডধারীরা কখনও তাদের ভোগদখলে কোনো বাধা সৃষ্টি করেননি। উক্ত বিআরএস রেকর্ড সংশোধনের জন্য খুলনার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দুটি মামলা (মামলা নং দেঃ ১০৯/২৩ ও ৩৪/২৩) চলমান রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, মাঠ জরিপে ভুল রেকর্ডের সুযোগ নিয়ে গদাইপুরের মৃত ইউছুপ আলী সরদারের ছেলে মোঃ আমিনুল ইসলাম কাজল ও তার সহযোগী মোছাঃ শাহানা সুলতানা সঙ্গীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাদের মৎস্য লিজঘের জবরদখল করে নেন। জবরদখলকারীরা ঘেরের মালামাল ও মাছ লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শালিস-বৈঠকের চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তা অমান্য করে। পরবর্তীতে আইনের আশ্রয় নেওয়ার উদ্যোগ নিলে আমিনুল ইসলাম কাজল উল্টো তার সহযোগী শাহানা সুলতানাকে বাদী করে গত ১৬ সেপ্টেম্বর পাইকগাছা থানায় ৩৮০/৪১১ ধারায় একটি ষড়যন্তমূলক মিথ্যা চুরি মামলা (মামলা নং ১৪) দায়ের করেন। এই মিথ্যা মামলায় পুলিশ ইতিমধ্যে তাদের পক্ষের মোছাঃ কহিনুর বেগম ও আসাদুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে এবং অন্যান্যদের ওপর পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা নিম্নোক্ত ৪ দফা দাবি জানান: ১. আমিনুল ইসলাম কাজল ও শাহানা সুলতানাসহ তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণ। ২. জবরদখল হওয়া স্বত্ব দখলীয় জমি, মৎস্য লিজঘের ও লুট হওয়া মালামাল ফেরত দেওয়া। ৩. নিরীহ লোকজনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা। ৪. নিজ জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলের পরিবেশ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি নিরপেক্ষ তদন্ত ও বিচারের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী পোস্ট
দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও দোয়া অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সেপ্টেম্বর ২৪, ২০২৬

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...

সেপ্টেম্বর ২০, ২০২৬

পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​

সেপ্টেম্বর ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting