দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০১
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনারাজনীতি

পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা শুরু

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২১, ২০২০
সেপ্টেম্বর ২১, ২০২০ ০ কমেন্ট 456 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা (খুলনা) থেকে : পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১০ টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনার পাইকগাছা উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। তফসিল ঘোষণার পরপরই উপনির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই শুরু করেছেন গণসংযোগ। যেহেতু উপনির্বাচন সেহেতু স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করেন। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা।

জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। গত ৩১ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে গাজী মোহাম্মদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। উক্ত নির্বাচনে একই দলের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর গত ১৭ জুলাই ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে মারা গেলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

এরপর পরই শুরু হয় সম্ভাব্য প্রার্থী ও উপ-নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা। অনেকে শুরু করেন গণসংযোগ। বিভিন্ন এলাকার মানুষের কাছে গিয়ে নিজের অবস্থান জানান দেন মনোনয়ন প্রত্যাশীর অনেকে। বিশেষ করে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের প্রত্যাশা করে গণসংযোগ অব্যাহত রাখেন। এর মধ্যে বর্তমান উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, জেলা আ’লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সভাপতি ও আ’লীগ সহ-সভাপতি সমীরণ সাধু, সাবেক ছাত্রলীগের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

এদিকে উপ-নির্বাচনে বিএনপি ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে চায় বলে দলীয় একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমতাবস্থায় ব্যক্তি ইমেজ বা দলের ক্লিন ইমেজের প্রার্থীকে প্রাধান্য দেয়া হবে বলে জানাগেছে। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সোলাদানা ইউপি চেয়ারম্যান, ক্লিন ইমেজের সৎ ও উদীয়মান তরুণ সমাজসেবক, রাজনীতিক এস এম এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু’র নাম শোনা যাচ্ছে। অনেকেই ইতোমধ্যে শুরু করেছেন গণসংযোগ। কেউ কেউ বিভিন্ন এলাকায় গিয়ে মতবিনিময় সভা ও সামাজিক অনুষ্ঠানে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন।

এদিকে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ জানিয়েছেন, আমরা এ নির্বাচনে অংশ গ্রহন করবো। কাকে প্রার্থী দিবে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবে সেই প্রার্থী হবে। তবে আমি ডাঃ মজিদ, শাহাদাৎ হোসেন ডাবলু এবং এস, এম, এনামুল হকের মধ্যে যে কেহ মনোনয়ন পেতে পারে। যে দলীয় মনোনয়ন পাবে সে ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করবো। তবে এলাকার সাধারণ জনগণ বলছে, যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে যে জনগণের উপকারে আসে আমরা তেমন প্রার্থীকেই বেছে নেবো। আওয়ামীলীগ ও বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর কে হবেন আগামী দিনের পাইকগাছা উপজেলা চেয়ারম্যান তার জন্য আগামী ২০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুরের রাজনীতিতে আবারও তৎপর জামায়াত
পরবর্তী পোস্ট
প্রভাবশালীদের চাপে লুটের টাকা ফেরত পাননি প্রতিবন্ধী মামুন

রিলেটেড পোস্ট

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting