দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৭
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

প্রভাবশালীদের চাপে লুটের টাকা ফেরত পাননি প্রতিবন্ধী মামুন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২২, ২০২০
সেপ্টেম্বর ২২, ২০২০ ০ কমেন্ট 421 ভিউস

আহাদুর রহমান: প্রতিবন্ধীর দোকানের নগদ টাকা লুটের দুই মাস পার হলেও প্রভাবশালীদের চাপে এখনও পর্যন্ত নেওয়া হয়নি কোন ব্যবস্থা। উপজেলা নির্বাহী অফিসার ও তালা থানায় দুটি পৃথক অভিযোগ দেওয়া হলেও কাজ হয়নি এখনও।

লুট হওয়া টাকা ফেরত না পেলে বড্ড বে-কায়দায় পড়ে যাব

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী আল মামুন খাঁ (৩৪) তালা উপজেলার সুজনসাহা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি দোকানে চাল, জুতা, ভ‚ষি মালের ব্যবসা করেন। এছাড়াও পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করে দিয়ে যা পান তাতে সংসার কোন ভাবে চলে যায়। গত জুলাই মাসের ২৯ তারিখ সন্ধ্যা ৭টার সময় পাটকেলঘাটা বাজার থেকে বিক্রির জন্য কেনা মালামাল দোকানে নিয়ে আসেন মামুন। এ সময় মামুন প্রতিবন্ধী বিধায় ডেলিভারি ম্যানকে সব মালামাল দোকানে তুলে দিতে বলেন। এসময় সেখানে সুজনসাহা গ্রামের বাবু দাশের ছেলে নেপাল দাশ চাল কিনতে আসে। নেপালের সামনে মামুন ক্যাশবাক্সের মধ্যে নগদ ২৭ হাজার টাকা রেখে ডেলিভারি ম্যানের সাথে মালামাল তুলতে সাহায্য করেন। হঠাৎ বৃষ্টি আসলে মামুন বাইসাইকেল তুলতে দোকানের বাইরে আসেন। এ সময় নেপাল ছাড়া দোকানে কেউ ছিলনা। নেপালকে দোকানে না দেখে ক্যাশ বাক্স চেক করে দেখেন ক্যাশে টাকা নেই। তখনই তিনি নেপালকে ফোন দেন। কিন্তু নেপাল ফোন ধরেন না। প্রায় আধাঘন্টা পর ৭.৩০ এ নেপাল আবার দোকানে আসলে মামুন জিজ্ঞাসা করে ‘আমার ক্যাশে টাকা আছে তুমি ছাড়া আর কেউ জানে না। তোমার সামনে রেখে আমি সাইকেল তুলতে গেলাম আর তুমিও চলে গেলে, আমার ক্যাশের টাকাও নেই।’ নেপাল উত্তরে জানায় ‘আমি এসব কিছু জানি না।’ পরে মামুন বাজারের লোকজনদের জানালেও তারা কোন সুরাহা করতে পারেনি।
অভিযোগকারী মামুন জানান, তিনি ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেনের কাছে বিচার দেন। বিচারে কোন সুরাহা না হওয়ায় চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিতে বলেন। উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে বলেন। সে মোতাবেক মামুন তালা থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এ এস আই মদনের তত্বাবধানের তালা থানায় একটি সালিশি বৈঠক বসে। বৈঠকে নেপাল মামুনের টাকা দেওয়া জন্য দুই দিনের সময় চেয়ে নেয়। কিন্তু আজ অবধি সে টাকা পায়নি প্রতিবন্ধী মামুন।
এদিকে মামুনের কাছে এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবী করেন। আর লুটের টাকাও ফেরত চেয়ে তিনি বলেন, ‘আমি নিজে প্রতিবন্ধী। আমার দুটি বাচ্চা আছে। আমার মেয়েও প্রতিবন্ধী। তাদের পিছনে আমার অনেক খরচ। কেউ সহায়তা করেনা। নিজে যতদূর পারি অল্প স্বল্প ব্যবসায় করে দিনাতিপাত করি। এ অবস্থায় লুট হওয়া টাকা ফেরত না পেলে আমি বড্ড বে-কায়দায় পড়ে যাব।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা শুরু
পরবর্তী পোস্ট
খুলনায় চোলাই মদ ও ইয়াবা সহ ৫ জন গ্রেফতার

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting