দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

নৌকা নেই, ঈগল ঘিরে ব্যস্ত ভোটাররা: চ্যালেঞ্জের মুখে লাঙ্গল সাতক্ষীরা ২ আসনে সমানতালে চলছে প্রচারণা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৩, ২০২৪
জানুয়ারি ৩, ২০২৪ ০ কমেন্ট 358 ভিউস

আব্দুর রহমান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় ভোটের মাঠের চিত্র পাল্টে গেছে। শুরুর দিকে লাঙ্গলের জোয়ার দেখা গেলেও দিনে দিনে ঈগলের সমর্থন বাড়ছে। পাশাপাশি ঈগল ও লাঙ্গল’র প্রচারণা ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। ফলে এবার ঈগলের সঙ্গে লাঙ্গলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। সাতক্ষীরা ২ সংসদীয় আসনের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ ভোটার, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে ভোটের এই চিত্র পাওয়া গেছে।
সুত্রে জানা গেছে, আসন সমন্বয়ের কারণে আওয়ামী লীগ যে ২৬টি আসন শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয় এর মধ্যে একটি হলো সাতক্ষীরা ২ আসন। এখানে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। দলীয় সিদ্ধান্তে নৌকা প্রতীকে তার প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। এই আসনে নির্বাচনের মাঠে রয়ে গেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগের দুই অংশ। ইতোমধ্যে একে অপরের বিরুদ্ধে মিটিং-মিছিল করে তাদের স্ব-স্ব অবস্থান স্পষ্ট করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের সাথে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে মনে করছেন অনেকেই। তবে, সাধারণ ভোটারদের মাঝে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ অনেক কম। ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি টানা দুবার এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং নতুন মুখ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুকে অনেকেই চেনেন না। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সাধারণ ভোটাররা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলের নেতা-কর্মীরাও প্রচারণায় অংশ নিচ্ছেন। এ ক্ষেত্রে কেন্দ্রের কোন বাধাও নেই। সে হিসেবে সাতক্ষীরা সদর আসনেও বাধা দেওয়ার সুযোগ নেই। তবে এ আসনে নৌকা প্রতীকের কোন প্রার্থী না থাকায় আমরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বর্তমান এমপি রবির ঈগল প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছি। ভোটারদের কেন্দ্রে আনার প্রতি জোর দিচ্ছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাঁশদহা বাজারে এমপি রবির পথসভায় ভোটারদের গণজোয়ার
পরবর্তী পোস্ট
‘মসজিদের সম্পত্তি’ সাইন বোর্ড টানিয়ে প্রাণসায়ের খালের ভেড়িবাঁধ দখল করে হোটেল নির্মাণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting