দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩৮
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

ধর্ষকের শাস্তির দাবীতে শ্যামনগরে সিডিও’র মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৬, ২০২০
অক্টোবর ৬, ২০২০ ০ কমেন্ট 374 ভিউস

শ্যামনগর প্রতিনিধি: সারাদেশে পালাক্রমে ধর্ষণ ও অবাধ নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সহযোগী সংগঠন সিডিও নারী উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ০৬ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১ টায় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. আনিছুর রহমান।
সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সভাপতি এবং সিডিও নারী উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের নেত্রী শিরীন সীমা’র সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা শাখার সহ সভাপতি আনিসুর রহমান , মুন্সিগঞ্জ কলেজ ইউনিটের সভাপতি সুমাইয়া আক্তার ময়না, বুড়িগোয়ালিনী-গাবুরা বিজি কলেজ ইউনিটের শিক্ষা বিষয়ক সম্পাদিকা রাবেয়া সুলতানা, আটুলিয়া ইউনিটের শিক্ষা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া সুলতানা, পদ্মপুুুকুর ইউনিটের ময়না পারভীন, কাশিমাড়ী ইউনিটের রুমা পারভীন প্রমুখ।
ধর্ষকদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আমরা একের পর এক ধর্ষণ দেখছি আর আতঙ্কিত হচ্ছি। যদি আমরা প্রত্যেক ধর্ষকের বিচার ও শাস্তি দেখতাম তাহলে হয়তো ধর্ষণের ঘটনা ২০২০ সালে পূর্বের বছরের চেয়ে দ্বিগুণ হতো না।
কিন্তু আইনে ভিকটিমের মৃত্যু না হলে মৃত্যুদন্ডের কোনো বিধান নেই। কাজেই আজ ধর্ষণ যেভাব মহামারী রূপ নিয়েছে, সেটি বন্ধ করতে হলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের রেখে আইন প্রণয়ন করা প্রয়োজন। অন্যদিকে ধর্ষণের ঘটনায় যতগুলো মামলা হয়, ততগুলো মামলার শেষ পর্যন্ত বিচার হয় না। সমীক্ষায় দেখা গেছে মাত্র তিন শতাংশ মামলা বিচারের মুখ দেখে। বিচারহীনতার এ অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসা জরুরি।
সমাবেশে অন্য বক্তারা বলেন, নারী-শিশু ধর্ষিত হলে সেই নারী বা শিশুকে প্রশ্নে জর্জরিত না করে কেন দেশে ধর্ষকের সংখ্যা বাড়ছে, সেটার দিকে মনযোগ দেওয়া দরকার। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের প্রতি অধস্তন মনোভাব দূর করতে হবে, ভোগের মানসিকতা দূর করতে হবে। নারীদের পণ্য হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। সিনেমা, পোস্টার, নাটক, সাহিত্য ও ওয়াজ মহাফিলে তাদের অশ্লীলভাবে উপস্থাপন বন্ধ করতে হবে।শুধু নারীরা নয়, প্লাকার্ড হাতে উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাবেক সদস্য মেহেদী হাসান, ফয়সাল হোসেন, সদর ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মো. মিয়ারাজ হোসেন, শ্যামনগর সদর ইউনিটের সভাপতি মিলন হোসেন, কাশিমাড়ী ইউনিটের সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ, মহসিন কলেজ ইউনিটের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিল হোসেন প্রমুখ।
উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ ও সমর্থন জানিয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সাগর, জলবায়ু পরিষদের পিযুষ বাউলিয়া পিন্টু, আল সামস মিঠু, সিডিও ইয়ুথ টিমের সাবেক আহবায়ক মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর ফুটবল একাডেমির কোর্চ আক্তার হোসেন, উৎপল কুমার মন্ডল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ১৬ দলীয় লুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
মুন্সিগঞ্জে বাজারে দোকান ঘর নির্মাণ করতে গেলে টাকা দিতে হয় ভূমি কর্মকর্তা কে (পর্ব ২)

রিলেটেড পোস্ট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির...

এপ্রিল ১৬, ২০২৬

জরাজীর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরি দাবি, ঝুঁকিতে পদ্মপুকুরের উপকূলীয়...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting