দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০০
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় মা সমাবেশ ও তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২০
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০ কমেন্ট 397 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধুর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশ এবং পরবর্তী মুজিববর্ষে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এই আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, প্রত্যেক শিশু ও শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে আগামী দিনে তারা বাংলাদেশের সম্পদে পরিণত হবে। তাদেরকে আমাদের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে তাদেরকে গড়ে তুলতে হবে। তাহলেই আগামী প্রজন্ম ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকার রাখতে পারবে।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে উন্নত বাংলাদেশ গঠনে সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
পরে মুজিববর্ষে জেলার মধ্যে সর্বপ্রথম দেবহাটায় ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল কয়েকজন ভিক্ষুককে জীবিকা নির্বাহের জন্য মোটর ভ্যান, ছাগল, প্রতিবন্ধীদের মাঝে ওয়ার্কিং চেয়ার ও ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েস্টবিন বিতরণ করেন।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মীনি মিসেস লাভলী কামাল, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী ও কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান। পরে মধ্যাহ্নভোজ শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শুদ্ধসরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় পিএম বিয়াম, সরকারি বালিকা বিদ্যালয় ও তালা মহিলা কলেজ শীর্ষে
পরবর্তী পোস্ট
আশাশুনিতে চেয়ারম্যান ও এক প্রভাবশালীর নেতৃত্বে কলেজ ছাত্রীকে মারপিট অভিযোগ

রিলেটেড পোস্ট

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...

অক্টোবর ৫, ২০২৬

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting