দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় কোন মাদক কারবারি, জঙ্গী, সন্ত্রাসীর ঠাই হবেনা- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৬, ২০১৯
আগস্ট ২৬, ২০১৯ ০ কমেন্ট 336 ভিউস

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার মাটিতে কোন মাদক কারবারি, জঙ্গী, সন্ত্রাসীদের ঠাই হবেনা বলে জানিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম জামি। সোমবার বেলা ১২ টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। জামিরুল ইসলাম জামি বক্তব্যে আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সকল অপরাধ নির্মুলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। অপরাধ কর্মকান্ড নির্মুলে সরকারের সেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অন্যান্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই পুলিশ বাহিনীও আন্তরিকতার সাথে নিরালস কাজ করে চলেছে। ইতোমধ্যেই সাতক্ষীরা থেকে অভিযান চালিয়ে মাদক চক্রের অন্যতম মুল হোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলেও প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপরাধীরা যতোই ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। এসময় দেবহাটা প্রেসক্লাব নিয়ে বিভ্রান্ত সৃষ্টি সহ একাধিক নাম সর্বস্ব কমিটি গঠিত হওয়া এবং প্রেসক্লাব ভবনটি দীর্ঘ প্রায় সাত মাস যাবৎ তালাবদ্ধ থাকার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন উত্থাপন করলে প্রেসক্লাব প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি বলেন, সাংবাদিক সমাজ একটি জাতির চতুর্থ স্তম্ভ এবং প্রেসক্লাব একটি পবিত্র সংগঠন। প্রেসক্লাব মাসের পর মাস তালাবদ্ধ হয়ে পড়ে থাকা এবং প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মকান্ড বিঘিœত হওয়া অত্যন্ত দুঃখজনক। একটি স্বার্থন্বেসী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্যই সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে প্রেসক্লাবটি নিষ্ক্রিয় করে রেখেছে। অবিলম্বে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে প্রেসক্লাবের চলমান পরিস্থিতি নিষ্পত্তির জন্য উপস্থিত দেবহাটা থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান তিনি। ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান কবীর প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ১০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় পুলিশের দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting