দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২০
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

দুর্যোগ কবলিত এলাকায় আশাশুনির লোকজনের বসবাস

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১২, ২০১৯
ডিসেম্বর ১২, ২০১৯ ০ কমেন্ট 377 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: ভৌগলিক দিক দিয়ে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকার মধ্যে বসবাস করেছেন আশাশুনির উপকূলীয় এলাকার লোকজন। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত তাড়া করে ফেরে তাদের। উপকূলবাসীকে এই প্রাকৃতিক দুর্যোগের ছোবল থেকে রক্ষার জন্য ষাটের দশকে নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সিডর, আইলা, ফনি,বুলবুলের প্রভাবে জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে বেড়িবাঁধের। ২০০৯ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলায় সাতক্ষীরা উপকূলের ৭৯৯ দশমিক ১০ কিলোমিটার ভেড়ি বাঁধের মধ্যে ২১০ কিলো মিটার ভেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার হয়েছে নামমাত্র। যে কারণে আতঙ্ক কাজ করছে উপকূলবাসীর মধ্যে।
এ দিকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর এই প্রভাবে নদীর তলদেশ ভরাট হয়ে দিন দিন নদীতে পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যা আশাশুনি উপজেলার বেড়িবাঁধের ওপর বিরূপ প্রভাব ফেলছে। উপকূল এলাকার এই বিশাল জনগোষ্ঠীকে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দাবি জানিয়েছে স্থানীয়রা।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের গ্রামের পরিমল মন্ডল বলেন, আমাদের মতো গরিব মানুষের ভোটেই চেয়ারম্যান, এমপি-মন্ত্রী হয়। ভোটের আগে বলে এবার শুধু ভোটে পাস করতে পারলে বেড়িবাঁধ নির্মাণ হবেই। কিন্তু পাস হয়ে গেলে আর কেউ খোঁজ নেয় না। ভোট শেষ, আমাদের দামও শেষ।আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, তার ইউনিয়নের হিজলিয়া, কোলা, শুভদ্রকাটি, কুড়িকাউনিয়া, চাকলা, দয়ারঘাট, মনিপুর, শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় ভেড়িবাঁধ ভাঙতে ভাঙতে আর এক-দুই হাত অবশিষ্ট আছে।বাঁধ না ভাঙলে পানি উন্নয়ন বোর্ডেও ঘুম ভাঙে না উল্লেখ করে তিনি বলেন, একবার বাঁধ ভাঙলে কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড তলিয়ে যায়। অবকাঠামো নাজুক হয়ে পড়ে। বাঁধ ভাঙলে সংস্কার করা হয়, ভাঙার আগে বার বার বলা সত্ত্বেও কোনো উদ্যোগ নেয়া হয় না। তার ইউনিয়নের অনন্ত ৩০ কিলোমিটার ভেড়িবাঁধ জরাজীর্ণ হয়ে পড়েছে। ঠিক একই অবস্থা আনুলিয়া, বড়দল, বুধহাটা,খাজরা ইউনিয়নেও একই অবস্থা।আশাশুনি উপজেলার আওয়ামীলিগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল বলেন জানান, প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে সর্বস্ব হারানোর আতঙ্কে দিন কাটাছে আশাশুনির উপকূলবাসীর। তাদের রক্ষায় নির্মিত বেড়িবাঁধের নাজুক অবস্থার কারণে এই আতঙ্কের সৃষ্টি হয়েছে। টেকসই মজবুত স্থায়ী বেড়িবাঁধই পারে ঝুঁকিতে থাকা উপকূলবাসীকে সুরক্ষা দিতে। সে কারণে আমাদের দীর্ঘদিনের দাবি টেকসই মজবুত স্থায়ী বেড়ি নির্মাণ করা হোক। তিনি আরও বলেন,এই অঞ্চলের উন্নয়ন বাঁধগুলো টিকিয়ে রাখতে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধের বিকল্প নেই। এ জন্য স্থায়ী মজবুত বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১৩টি নৌকাসহ ৩৩ জেলে আটক
পরবর্তী পোস্ট
বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলার সহ নারী আটক

রিলেটেড পোস্ট

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting