দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:২০
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

দিনরাত জ্বলছে চিতা, ঘণ্টায় ১২ মৃত্যু দিল্লিতে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৫, ২০২১
এপ্রিল ২৫, ২০২১ ০ কমেন্ট 334 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: দিল্লিতে কোভিড-১৯ রোগীদের মৃত্যুর মিছিল অব্যাহত। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘণ্টায় গড়ে ১২ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। দিল্লির করোনা পরিস্থিতি যে কতটা সঙ্গীন, তা বোঝা যাচ্ছে আরও একটি তথ্যে।

গত সপ্তাহে ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে ঘণ্টায় গড়ে ৫ জন করে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। তবে চলতি সপ্তাহে সে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়েছে। এই সংখ্যা প্রকাশ হওয়ার দিন ভারতে মৃত্যু হয়েছে রেকর্ড ২৭৬৭ জন রোগীর।

রোববার দিল্লির রাজ্য সরকার জানিয়েছে যে, সোমবার থেকে শনিবার অর্থাৎ ১৯ থেকে ২৪ এপ্রিল প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭৭ জন করোনা রোগী। অর্থাৎ ঘণ্টাপ্রতি গড়ে ১২ জনেরও বেশি করোনায় আক্রান্ত রোগী মারা গেছে দিল্লিতে।

অন্য দিকে, গত সপ্তাহে ১২ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দিল্লিতে ৬৭৭ জনের মৃত্যুর হিসাব নথিবদ্ধ করা হয়েছিল। প্রতি ঘণ্টার হিসাবে যা গড়ে ১০ জনের বেশি। ভারতজুড়ে করোনার প্রকোপে দিল্লির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক হাসপাতাল রোগী নিচ্ছে না।

অনেকে প্রিয়জনের মরদেহ দাহ করার জন্য শ্মশানে এক টুকরো জায়গাও পাচ্ছেন না। করোনায় মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চাপ পড়েছে শ্মশান ও কবরস্থানগুলোর ওপর। দিনরাত মরদেহ পুড়িয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না শ্মশানগুলো।
ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, গুজরাটসহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লিতেও নতুন সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। এতে করে দিল্লির স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

কোভিড আক্রান্ত রোগীদের ভিড়ে দিল্লির হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। করোনার চিকিৎসায় শুরু হয়েছে অক্সিজেনের হাহাকার। এই আবহে গত ২৪ ঘণ্টায় রাজধানী শহরটিতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

দিল্লিতে কত দ্রুতগতিতে মৃত্যুর মিছিল বাড়ছে এক পরিসংখ্যানের দিকে তাকালে তা স্পষ্ট হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, সোমবার দিল্লিতে ২৪০ জন কোভিড রোগী মারা গেছে। অর্থাৎ গড়ে ঘণ্টাপ্রতি ওইদিন সংখ্যাটা ছিল ১০ জন।

তবে পরের দিন মঙ্গলবার তা বেড়ে হয় ২৭৭। বুধবার এবং বৃহস্পতি যথাক্রমে ২৪৯ ও ৩০০ জনের মৃত্যু হয়। শুক্রবার এবং শনিবার তা বেড়ে ৩৪৫ জনে গিয়ে ঠেকে। শনিবার মোট মৃত্যু হয় ৩৫৭ জনের। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল।

দিল্লিতে মৃ্ত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক করোনা সংক্রমণের লাগামও টানা যাচ্ছে না। চলতি সপ্তাহে দিল্লিতে পজিটিভিটি রেট অর্থাৎ করোনার নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ হওয়ার হার ২৬.১২ থেকে ৩২.২৭ শতাংশে গিয়ে পৌঁছেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কওমির ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ
পরবর্তী পোস্ট
স্বামীর সঙ্গে থাকছেন না ন্যান্সি

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting