দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫৩
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় ৫০টি দরিদ্র ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর

কর্তৃক kobirubel.satnadee জুন ২০, ২০২১
জুন ২০, ২০২১ ০ কমেন্ট 387 ভিউস

বিশেষ প্রতিবেদক, তালা: মুজিব বর্ষে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তালা উপজেলায় দ্বিতীয় পর্যায়ে দরিদ্র ও ভূমিহীন ৫০টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে তালা উপজেলা পরিষদ হলরুমে সুবিধাভোগীদের উপস্থিতিতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা নির্বাহীর প্রশাসনিক কর্মকর্তা ফেরদাউস হোসেন, হিসাব সহকারী মনিরুজ্জামান (মনি) প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন, শারিরীক প্রতিবন্ধী হরিহরনগর গ্রামের আমিনুল ইসলাম, মানষিক প্রতিবন্ধী বিল্লাল গাজী, স্বামী পরিত্যাক্তা ঝর্ণা বেগম, রোজিনা খাতুন,সহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল- হাসান বলেন, আজ আমাদের আনন্দের দিন। প্রধান মন্ত্রীর এই মাহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে প্রধান মন্ত্রী নিজস্ব আশ্রায়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে উপজেলায় ৫০টি গৃহহীন পরিবারকে আজ গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ বিনা মূল্যে আশ্রয়হীনদের জমি ও বসতঘর উদ্বোধন করছেন। এই ঘরের জায়গা উদ্ধার করতে অনেক বেগ পেতে হয়েছে। ধনী প্রভাবশালীদের দখলে থাকা সরকারের জায়গা উদ্ধার করে ভূমিহীনদের নামে রেজিষ্ট্রী করে সেখানে ঘর তৈরী করা হয়েছে। যাতে ভবিষ্যতে কেহ তাদের ক্ষতি করতে না পারে। তিনি বলেন, একাজটি করতে গিয়ে তালা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক সুলতান ও প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হককে দিন রাত পরিশ্রম করতে হয়েছে। শারিরীক অসুস্থতার মধ্যেও তারা কঠোর পরিশ্রম করে কাজটি শেষ করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, গরীব ও আশ্রয়হীনদের দুঃখ দূর্দশার কথা বিবেচনা করে দিন রাত পরিশ্রম করে চলেছেন।তারই আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের লক্ষ লক্ষ আশ্রয়হীন গৃহহীন মানুষ বসতঘর পাচ্ছেন।দেশের অন্যান্য জায়গার মতো তালা উপজেলার ৪ টি ইউনিয়নে ৫০টি ঘর উদ্বোধন করছেন তিনি। এ প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প কর্মকর্তা সহ যারা সময় ও শ্রম দিয়ে দিনরাত পরিশ্রম করে সকল লোভ লালসার উর্দ্ধে থেকে কাজটি করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।এসময় খলিষখালী ইউনিয়নে ২৬টি,খেশরা ইউনিয়নে ১৩টি,ধানদিয়া ইউনিয়নে ৯টি এবং খলিলনগর ইউনিয়নে ২টি ঘর এর কাগজপএ ভুমিহীনদের হাতে তুলে দেওয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেলেও উন্নয়নে পিছিয়ে
পরবর্তী পোস্ট
ভালুকা চাঁদপুরের রত্নাগর্ভা রউফুন নাহার আর নেই

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...

মে ১৮, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মে ৬, ২০২৬

তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মে ৩, ২০২৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

মে ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting