দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫৩
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় বেআইনি বরখাস্তের অভিযোগে উত্তরণ পরিচালকসহ ৬ জনের নামে মামলা

কর্তৃক kobirubel.satnadee জুন ২০, ২০২১
জুন ২০, ২০২১ ০ কমেন্ট 374 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় কর্মিকে বেআইনি ভাবে বরখাস্তের অভিযোগে উত্তরণ পরিচালক সহ ৬জন কর্মকর্তার নামে মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা বিজ্ঞ সহকারী জজ আদালতে (তালা) ভুক্তভোগী এনজিও কর্মকর্তা নিহার কান্তি মন্ডল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং (দেওয়ানী)-৫৪, তাং ৬/০৬/২০২১ইং.

মামলা আরজি সূত্রে জানাগেছে, বিগত ২০১৫ সালে নিজ পরিবারকে দেখভাল করার জন্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর আন্দুলবাড়িয়া শাখায় ব্র্যাক এর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চাকরি করতেন নিহার কান্তি মন্ডল। পরে অফিসিয়াল সুবিধা ও সেলারী বেশী হওয়ায় তালা এলাকার এনজিও উত্তরনের ব্রাঞ্চ ম্যানেজার (শুন্য পদে) পদে চাকরীর আবেদন করেন তিনি। পরে অনুষ্ঠিত ভাইবায় উত্তীর্ণ হলে ২১/০৫/২০১৫ ইং তারিখে উত্ত/তালা/১৩১৯/১৫.স্মারকে উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম তাকে নিয়োগ প্রদান করেন। নিয়োগ প্রাপ্তির পর নিয়োগ পত্রের যাবতীয় শর্তাদি প্রতিপালন করে চাকরী করে আসছিলেন নিহার কান্তি মন্ডল। চাকুরী করা কালিন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম ও প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ যোগসাজশ করে কতিপয় কারণ উল্লেখ করে নিহার কান্তি মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং সে মোতাবেক নিহার মন্ডলকে চাকরী হতে সাময়িক অব্যহতি প্রদান করেন।

উত্তরণ কর্তৃক কারণ দর্শানোর নোটিশ প্রদান করায় ২০২০ সালের ৪ অক্টোবর কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করা হলেও প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ আবারও ২০২১সালের ০১এপ্রিল একটি চুড়ান্ত নোটিশ প্রদান করেন। চলতি এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে উক্ত নোটিশের জবাব দিতে বলা হয়। উপায় না পেয়ে ভুক্তভোগী নিহার কান্তি মন্ডল ঐ চলতি মাসের ১৪ এপ্রিল নোটিশের জবাব প্রদান করেন। কিন্তু বিবাদী উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম ও প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ জবাব প্রাপ্তির পর কোন পদক্ষেপ গ্রহণ না করায় ২৯ এপ্রিল-২১ উত্তরণের কাছে বাদীর পাওনা ১২,৩৬,৫৯৯ টাকা ও চাকরীর ছাড়পত্র এবং জামানতের চেক ফেরত চেয়ে লিখিত ভাবে আবেদন করেন নিহার মন্ডল।  বিবাদী পক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাদী পুনরায় ১১ মে-২১ একটি আবেদন করলে উত্তরণ নিহার মন্ডলের সঞ্চয় জমা সুদ সহ ৬০,২৫০ টাকা বুঝিয়ে দিলেও অন্যান্য পাওনাদী ফেরত দেয়নি উত্তরণ কর্তৃপক্ষ। ভুক্তভোগী নিহার কান্তি মন্ডল আরও বলেন তাকে অহেতুক হয়রানী ও ক্ষতি করার জন্য চাকরিতে যোগদান করতে দেওয়া হচ্ছে না। এমনকি তার পাওনা টাকা, চুড়ান্ত ছাড়পত্র ও জামানতের চেক ফেরৎ দিচ্ছেন না উত্তরণ পরিচালক সহ অন্যান্যরা।

কান্না বিজড়িত কন্ঠে নিহার কান্তি মন্ডল সাতনদীকে বলেন, এনজিও সংস্থা উত্তরণের কর্মী ব্যবস্থাপনার (২০১৭)১৮.৩(খ) এর বিধান মতে কোন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হলে তার সংসার চালানোর জন্য অর্ধেক বেতন দেয়ার বিধান থাকলেও উত্তরণ থেকে কোন বেতন দেয়া হচ্ছে না তাকে। ফলে পরিবার নিয়ে করোনাকালীন সময়ে চরম মানবেতর জীবনযাপন করছে নিহার কান্তি মন্ডল।

নীতিমালা অনুযায়ী ৯০ দিনের বেশি কাউকে বরখাস্ত করে রাখা যাবেনা। কিন্তু বিবাদীগন ১সেপ্টেম্বর-২০ থেকে অদ্যবধি ম্যানেজার নিহার কান্তি মন্ডলকে বরখাস্ত করে রেখেছেন। তার কাছ থেকে ব্রাঞ্চের চার্জ বুঝে নিলেও তাকে ছাড়পত্র ও পাওনা পরিশোধ করছেন না এনজিও সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম সহ অফিস সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপায়ন্ত না পেয়ে ন্যায় বিচার চেয়ে উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম সহ ৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন উত্তরণ এনজিও কর্মি নিহার কান্তি মন্ডল।

মামলা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম সাতনদীকে বলেন, আইনি প্রতিকার চেয়ে যে কেউ মামলা করতেই পারে। অভিযোগকারী নিহার কান্তি মন্ডল চাকরী করা কালীন সংস্থার প্রায় ২০লক্ষ টাকা নামে বেনামে লোন দিয়েছেন সে টাকার হদিস পাওয়া যাচ্ছেনা। নিহার এর মাধ্যমে দেয়া টাকার হিসাব বুঝে পেলেই তাকে ছাড়পত্র দেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ
পরবর্তী পোস্ট
তালায় গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে আটক-১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...

মে ১৮, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মে ৬, ২০২৬

তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মে ৩, ২০২৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

মে ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting