দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৮
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় বাল্য বিবাহে দন্ডাদেশ, বিয়ের উপর নিষেধাজ্ঞা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২১
জুলাই ৩০, ২০২১ ০ কমেন্ট 368 ভিউস

বিশেষ প্রতিবেদক, তালা: তালায় কিশোরী মেয়েকে বিয়ে করার অপরাধে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে বর রুবেল হোসেন (২৪)কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড  প্রদান করা হয়েছে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের রজব আলী বাজনদার’র ছেলে রুবেল হোসেন ৪দিন আগে মনিরাপুর উপজেলার চালোহাটি ইউনিয়নের গোপীকান্তপুর গ্রামের জলিল বিশ্বাসের কন্যা রিংকী খাতুন (১৫)কে বিয়ে করে।

বিষয়টি জানতে পেরে রুবেল হোসেনকে নোটিশ পাঠানো হয়। এরপর থেকে রুবেল তার কিশোরী নববধুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় টানা বৃষ্টির সুযোগে রুবেল তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। রাত ১০টার দিকে প্রবল বৃষ্টি এবং কাদামাটির রাস্তা উপেক্ষা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. তারেক সুলতান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রুবেল’র বাড়িতে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত বাল্য বিবাহ নিরোধ আইনে বর রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

এছাড়া, কিশোরী বধুকে তার পিতার কাছে ফেরৎ পাঠানোর জন্য ওই রাতে তাকে স্থানীয় ইউপি সদস্য’র জিম্মায় দেয়া হয়। একই সাথে এই বিয়ের উপর ২০২৪ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে, বর রুবেল হোসেন জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড থেকে রক্ষা পান বলে জানাগেছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে তিন দিনের টানা বর্ষণে মৎস্য ঘেরসহ নিম্নাঞ্চল প্লাবিত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে তিন দিনের ভারি বর্ষনে মৎস্য ঘের ও বীজ তলা তলিয়ে ব্যাপক ক্ষতি

রিলেটেড পোস্ট

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting