দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৮
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে তিন দিনের টানা বর্ষণে মৎস্য ঘেরসহ নিম্নাঞ্চল প্লাবিত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২১
জুলাই ৩০, ২০২১ ০ কমেন্ট 313 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে আমন ধানের বীজতলা, মৎস্য ঘেরসহ সকল ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। জলমগ্নতার কারনে অনেক স্থানে নিস্কাশন নিয়ে সংঘর্ষ, বাদ প্রতিবাদ ও জটলার সৃষ্টি হতে দেখা গেছে।

একটানা প্রচুর বৃষ্টিপাতের ফলে উপজেলার ১১ ইউনিয়নে পানি নিস্কাশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। যেখানে একটানা ২/৫ দিন সাধারণ বৃষ্টিপাত হলে বৃষ্টির পানির ধারন ক্ষমতা উপজেলার বিলখালগুলোর নেই, দ্রুত পানি নিস্কাশন ব্যবস্থাও নষ্ট হয়ে গেছে। সেখানে মুষলধারা বৃষ্টিপাত এবং কয়েক দিনের ব্যবধানে পুনরায় বৃষ্টিপাতের ঘটনায় পুরো উপজেলার নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। আমন ধানের বীজতলা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সাথে সাথে অসংখ্য চিংড়ী চাষের মৎস্য ঘের পানির চাপে একাকার হয়ে গেছে। মৎস্য চাষীরা ঘেরে চিড়া ফেলে বা অন্য উপায়ে মাছ ধরে রাখার সবশেষ চেষ্টা করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যদিএই পানি নিষ্কাশন ব্যবস্থা না করা যায়, তাহলে বীজতলা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। মৎস্য ঘেরের অবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নিম্নাঞ্চলের ঘরবাড়িসহ অন্যান্য স্থাপনা পানিতে ভাসছে। কাচা ঘরবাড়ি জলমগ্ন হওয়ায় ভেঙ্গে পড়ার আশঙ্কা বিরাজ করছে। ব্যবসা প্রতিষ্ঠান, মৎস্য সেট জলমগ্ন হওয়ায় কষ্টকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গ্রামে পানি নিস্কাশনের নালা, খাল ও কালভার্ট আটকে দেওয়ায় পারিবারিক পানি নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এনিয়ে অনেক স্থানে গোলযোগ ও অশান্ত পরিবেশ সৃষ্টি হতে দেখা গেছে।

এছাড়া জলমহল নীতিমালা লংঘন করে জলমহাল ও নদীখালে আড়াআড়ি বাঁধ ও নেট পাটা দিয়ে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা আশাশুনিতে নতুন নয়। বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি খাল, বেউলার খাল, কুল্যা ইউনিয়নের কাদাকাটি বাজার সংলগ্ন হাড়িয়া খাল, বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের চেউটিয়া খাল, তেঁতুলিয়ার জালাই খাল, তেঁতুলিয়া স্লুইস গেট সংলগ্ন খাল, শোভনালী ইউনিয়নের বদরতলা খাল, খাজরা ইউনিয়নের চেউটিয়া খাল, বামনডাঙ্গা খাল, তুয়ারডাঙ্গা খালসহ সকল ইউনিয়নে অসংখ্য খাল ও নদীতে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

এব্যাপারে উপজেলা প্রশাসনের জরুরী কার্যক্রম গ্রহনের জোর দাবী জানিয়েছে ভুক্তভোগি এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজিজা মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
তালায় বাল্য বিবাহে দন্ডাদেশ, বিয়ের উপর নিষেধাজ্ঞা

রিলেটেড পোস্ট

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting