দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৪৯
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় দুই যুবককে জিম্মি করে মুক্তিপণ দাবি যুবলীগ নেতা ও শ্রমিকলীগ নেতাসহ চারজন শ্রীঘরে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩০, ২০২৩
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ০ কমেন্ট 387 ভিউস

বিশেষ প্রতিবেদক, তালা: তালার সীমান্ত এলাকায় দুই যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবলীগ নেতা ও শ্রমিকলীগের উপজেলার সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর প্রতিবেশী কাকা। আটককৃতরা হলেন- উপজেলার খলিলনগর ইউনিয়েেনর হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে তালা সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা তুহিন শেখ (৩৩), খলিলনগর ইউনিয়নের নাসির তালুকদারের ছেলে ছাত্রলীগ কর্মী রিয়াজ তালুকদার (২২) ও লিয়াকত মোলঙ্গীর ছেলে রাহুল মোলঙ্গী (২৮)তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন (৩৬) । বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তালা ও খুলনার ডুমুরিয়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আটক চারজনসহ ছয়জনের বিরুদ্ধে ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের অজিত বিশ্বাসের ছেলে শিবপদ বিশ্বাস বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া থানার শোভনা গ্রামের শান্ত সরদার ও প্রান্ত সরদার কে তালা উপজেলায় আটকে রাখেন অভিযুক্ত চার ব্যক্তিসহ তাদের সহযোগীরা। ওই দুই ব্যক্তির কাছে গাঁজা রয়েছে বলে অভিযুক্তরা তাদের দেহ তল্লাশি করে। পরবর্তীতে তাদের অভিভাবকদের কাছে ফোন করে কয়েক ধাপে ১৯ হাজার ৫০০ টাকা মুক্তিপণ আদায় করে। কাঙ্খিত মুক্তিপণ না পেয়ে একপর্যায়ে তাদেরকে তালা উপজেলা ও ডুমুরিয়া সীমান্তের কাছাকাছি মৎস্য ঘের সংলগ্ন এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে ওই দুই ব্যক্তির পরিবারের কাছে পুনরায় মুক্তিপণ দাবি করেন অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগীদের পরিবার মুক্তিপণের টাকা দিয়ে তাদের উদ্ধার করতে সম্মতি জানায়। অভিযুক্ত ব্যক্তিরা মুক্তিপণের টাকা নিয়ে ডুমুরিয়া থানার সীমান্ত এলাকা মাগুরখালীতে যেতে বলেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে পুলিশ। তবে এ সময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, মুক্তিপণের কাঙ্খিত টাকা না পেয়ে তালা উপজেলা থেকে তাদেরকে ডুমুরিয়াা সীমান্তে নিয়ে আসা হয়। এ সময় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে অভিযুক্ত চার ব্যক্তিকে মুক্তিপণের টাকাসহ আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান।
তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, দুই যুবককে জিম্মি রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে গতকাল রাতে। তালা থানার সীমানা অতিক্রম করে ডুমুরিয়া থানার চলে যায় তারা। পরবর্তীতে ডুমুরিয়া থানা পুলিশ তাদেরকে আটক করে। ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দুই যুবককে জিম্মি করে মুক্তিপণ দাবি করছিলেন। কয়েক দফায় ১৯ হাজার ৫০০ টাকা মুক্তিপণ গ্রহণ করেছে। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। ডুমুরিয়া থানায় মামলা নং-৩১,তারিখ-২৯.০৯.২৩। শনিবার তাদেরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় কুমিরায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্রে নির্বাচনী পথ সভা
পরবর্তী পোস্ট
মুনজিতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...

মে ১৮, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মে ৬, ২০২৬

তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মে ৩, ২০২৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

মে ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting