দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৫
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১২, ২০২৬
অক্টোবর ১২, ২০২৬ ০ কমেন্ট 26 ভিউস
মোহাম্মদ মুজাহিদ: জনস্বাস্থ্য রক্ষায় ও ওষুধ খাতের নানা অরাজকতা বন্ধে সাতক্ষীরায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন। অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন ওষুধের ফার্মেসিতে এক ঝটিকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।​
গত সোমবার (১২ অক্টোবর ২০২৬) বেলা আনুমানিক ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন এবং সুমাইয়া রহমান-এর যৌথ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন সাতক্ষীরা জেলা কার্যালয়ের ড্রাগ সুপার মো: বাশারাফ হোসেন।​ অভিযান চলাকালে ঝাউডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার বেশ কয়েকটি ফার্মেসিতে ড্রাগ আইন লঙ্ঘনসহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধ ও অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ সংরক্ষণ এবং সঠিক নিয়ম মেনে কেনাবেচা না করা। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অপরাধে জড়িত চার ওষুধ ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা নগদ আদায় করা হয়।​
এসময় মেসার্স সিয়াম ফার্মেসিকে ৫ হাজার টাকা​, মেসার্স ইকবাল ফার্মেসি ৫ হাজার টাকা, মেসার্স পপুলার ফার্মেসী ৫ হাজার টাকা​, মেসার্স পপুলার ফার্মেসী-২ কে ১০ হাজার টাকা​ জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে ড্রাগ সুপার মো: বাশারাফ হোসেন সাংবাদিকদের জানান, ওষুধ কোনো সাধারণ পণ্যের মতো নয়, এটি মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত।
ফার্মেসিগুলোতে লাইসেন্স নবায়ন না রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা কিংবা সরকারি-অননুমোদিত ওষুধ মজুদ করা গুরুতর অপরাধ। ওষুধের গুণগত মান বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নিরাপদ ওষুধ পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ফার্মেসি বা ওষুধ ব্যবসায়ী যদি আইন অমান্য করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে ড্রাগ আইনে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটগণও স্পষ্ট জানিয়ে দেন, জনস্বার্থে এবং ফার্মেসি খাতের অনিয়ম-দুর্নীতি নির্মূল করতে জেলা প্রশাসনের এ ধরণের আপসহীন ও ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
পরবর্তী পোস্ট
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...

অক্টোবর ১০, ২০২৬

জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting