দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গার মাদক সম্রাট আজাদ মেম্বরের জামিন না’মঞ্জুর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৮, ২০২২
ফেব্রুয়ারি ৮, ২০২২ ০ কমেন্ট 443 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউপির ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, নব নির্বাচিত ইউপি সদস্য ও কুখ্যাত মাদক সম্রাট আজাদ হোসেনের জামিন আবেদন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ জিয়ারুল হক মামলার তদন্তকারি কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন আসামীপক্ষের জামিন আবেদন শুনানী শেষে এ আদেশ দেন।
স্থানীয় দায়িত্বশীল স‚ত্র জানায়, রাজনৈতিক পালা বদলের সাথে সাথে জাতীয় পার্টি ছেড়ে যুবলীগে যোগদান করে প্রভাব খাটিয়ে যুবলীগে যোগদান করেন ঝাউডাঙ্গা মাদক সম্রাট হিসেবে খ্যাত আজাদ হোসেন। পরবর্তীতে উর্দ্ধতন নেতাদের ম্যানেজ করে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বনে যান তিনি।
আজাদ চোরাকারবারি ও মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে এ পর্যন্ত ১০টি মামলার আসামী হয়েছেন। খেটেছেন জেল। ট্রান্সপোর্ট ব্যবসার আড়ালে ঝাউডাঙ্গা সদরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতি মাসে বিপুল পরিমান ফেনসিডিল, ইয়াবা ও বিদেশী মদ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করার অভিযোগ রয়েছে আজাদের বিরুদ্ধে। ২০১৪ সালে বিজিবি’র নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগে বাড়ি থেকে তুলে এনে ঝাউডাঙ্গা বিশেষ ফাঁড়িতে তাকে পেটায় বিজিবি। এরপরও থেকে থেমে নেই তার চাঁদাবাজি। ইতিমধ্যে তিনি ২৬ বিঘার ও বেশি জমি স্বনামে ও বেনামে বন্ধক রেখেছেন। দু’ স্ত্রীর জন্য মোজাইক টাইলস দিয়ে পৃথক দু’টি আলিশান বাড়ি বানিয়েছেন। নিজের অবস্থান ধরে রাখতে পুষেছেন ডজন খানিক মাদক ব্যবসায়ি, মাদক সেবী ও চোরাচালানিকে। ইতিমধ্যে ব্যাংকে জমিয়েছেন বিপুল পরিমান অর্থ। ২০১৬ তে ইউপি সদস্য ব্যর্থ হলেও টাকার প্রভাব খাটিয়ে গত ইউপি নির্বাচনে তিনি ঝাউডাঙ্গা ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।
স‚ত্রটি আরো জানায়, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের একজন বড়মাপের জনপ্রতিনিধি তার নিজের নির্বাচনী প্রতিপক্ষদের জব্দ করতে অশিক্ষিত আজাদ হোসেনেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করান। তাকে দিয়েই শালিসের নামে প্রতিপক্ষদের জব্দ করার প্রাথমিক কাজ শুরু করে আজাদের বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তার জামাতা। ২০১২ সালের ২৪ মার্চ ভারতের আনন্দবাজার পত্রিকায় বিশেষ প্রতিবেদনে উঠে আসা একই গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী কামরুজ্জামান রানা। ২০১৪ সালের ২২ আগষ্ট সাতক্ষীরা সদরের গোপীনাথপুর গ্রামের জগদীশ গোস্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কালিয়ানি- ছয়ঘরিয়া সীমান্তে নৃশংসভাবে হত্যা করে। ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী কামরুজ্জামান রানা। গত বৃহষ্পতিবার ভোরে গোবিন্দকাটি গ্রামের মতিয়ার রহমান ও বাপ্পি হোসেনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য মতে রানার বাড়ি থেকে ওই গাজা উদ্ধার করার সময় আটক করা হয় রানাকে। এ খবর পেয়ে শ্বশুর আজাদের সহযোগিতায় রানা পুলিশের লাগানো হাতকড়াসহ পালিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় আজাদ তার জামাতা রানার সঙ্গে যোগাযোগ করে ওই হাতকড়া ফিরিয়ে দেয়। পাঁচ কেজি গাজা উদ্ধারের ঘটনায় পুলিশ। আজাদসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দেয়। শনিবার মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন গ্রেপ্তারকৃত আজাদ, মতিয়ার ও বাপ্পি হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত শুনানীর জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য করেন। একইভাবে আসামী আজাদ এর পক্ষে আইনজীবী অ্যাড. এম শাহ আলম আদালতে জামিন আবেদন করেন। তবে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া রানাকে গত ছয় দিনেও গ্রেপ্তার করতে পারেনি আইন প্রয়োগকারি সংস্থার সদস্যরা। আসামী আজাদের রিমান্ড আবেদন ও জামিন আবেদন না’মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির খাজরায় পুনঃ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ
পরবর্তী পোস্ট
আশাশুনির খাজরায় পুনঃ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ 

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting