দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী নাট্য উৎসব উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৪, ২০১৯
অক্টোবর ২৪, ২০১৯ ০ কমেন্ট 420 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ‘নাটক জীবনের কথা বলে, নাটক হোক সমাজ বিকাশের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিণ সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ ব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বিনোদনের মধ্য দিয়ে ও মানুষকে সামাজিক আন্দোলন সম্পর্কে সচেতন করা সম্ভব। জঙ্গি সন্ত্রাস মাদক ও বাল্য বিবাহ মুক্ত সাতক্ষীরা গড়তে সকলের সহযোগিতা দরকার। আমরা নিজেরা সুন্দর হলে সাতক্ষীরাও সুন্দর হবে। মুষ্টিমেয় কিছু কিছু মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দিয়ে ঐ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে। ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিণ সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী নাট্য উৎসব ভূমিকা রাখবে।’
সপ্তাহব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা হোসেন শওকত, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ। নাট্য উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় নাটক ‘কবর’। এছাড়া ২৫ অক্টোবর মঞ্চস্থ হবে নাটক ‘রক্ত কবরী’। ২৬ অক্টোবর নাটক ‘ওরা কদম আলী’, ২৭ অক্টোবর নাটক ‘১৯৭১’ ও ‘সাত পাগলের হাট’, ২৮ অক্টোবর নাটক ‘মাইকেল মধুসূদন’, ২৯ অক্টোবর নাটক ‘বউ’ ও ‘এবং কালো মানুষ’, ৩০ অক্টোবর নাটক ‘সত্যি ভূতের গল্প’ ও ‘ফুটপাত’ এবং ৩১ অক্টোবর মঞ্চস্থ হবে নাটক ‘ডালিম কুমার’। সপ্তাহ ব্যাপী নাট্য উৎসবের সকল নাটক পরিবারের সকলকে নিয়ে উপভোগ করার জন্য জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ীর ৮নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন: সভাপতি মুনছুর ও সম্পাদক গনি
পরবর্তী পোস্ট
ভোমরা সড়কের মাহমুদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting