দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৮
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

ক্লাবে বসে সংবাদ লেখার সময় সাবেক এমপির ভাগ্নের হামলার শিকার সাংবাদিক জাহিদুল

কর্তৃক mirkhairul.news আগস্ট ৪, ২০২৫
আগস্ট ৪, ২০২৫ ০ কমেন্ট 389 ভিউস

 

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় রিপোর্টার্স ক্লাবের ভেতরে ঢুকে মোঃ জাহিদুল ইসলাম নামে এক সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বসে দৈনিক রূপান্তরের উপজেলা প্রতিনিধি হিসেবে একটি প্রতিবেদন প্রস্তুত করছিলেন।
এসময় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিবের ভাগ্নে এবং কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল ক্লাব কক্ষে প্রবেশ করে হঠাৎ চড়াও হন সাংবাদিক জাহিদুলের ওপর। অভিযোগ রয়েছে, রোমেল সাংবাদিককে প্রশ্ন করেন—“সে কেন তাকে দেখে উঠে দাঁড়ায়নি এবং সালাম দেয়নি।” এরপরই রোমেল জাহিদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করেন।
আহত সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, আমি ক্লাবে বসে রিপোর্ট লিখছিলাম। রোমেল হঠাৎ এসে আমাকে কিল, ঘুষি মারে। কোনো কারণ ছাড়াই আমাকে মারধর করা হয়। পরে সে ক্লাব পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং বলে আমাকে হত্যা করবে।
ঘটনার পর কলারোয়া রিপোর্টার্স ক্লাবে জরুরি বৈঠক হয়। ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকরা এ বৈঠকে অংশ নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
প্রশাসনের প্রতি দাবি দাবি করে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ জানান, এ ঘটনা ন্যক্কারজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। রোমেলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা চাই।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘটনার কথা শুনেছি, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, রোমেলের বিরুদ্ধে এর আগেও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, লুটপাট এবং বিভিন্ন প্রকার হুমকি-ধমকির ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিবারই প্রভাব খাটিয়ে সেসব ঘটনা ধামাচাপা দেওয়া হয়।
ক্লাবের সাংবাদিকরা বলছেন, ক্লাবের মতো জায়গা যেখানে নিরাপদ নয়, সেখানে আর কোথায় নিরাপত্তা খুঁজবো? এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ কিছু ঘটে যেতে পারে।
ঘটনার ন্যায়বিচার চেয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ এবং স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। এবং যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হবে আগামীকাল মানববন্ধন করবে বলে জানান সাংবাদিক মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খোশলখালী খাল সংরক্ষণে জরুরি পদক্ষেপের দাবী
পরবর্তী পোস্ট
দেবহাটায় জলাবদ্ধতা নিরাসনে ইউএও’র বিভিন্ন পরিদর্শন

রিলেটেড পোস্ট

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...

জুলাই ২০, ২০২৬

দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting