দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৪৮
সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...
তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

কর্তৃক Satnadee Satkhira জুন ১৭, ২০২৬
জুন ১৭, ২০২৬ ০ কমেন্ট 414 ভিউস

#কৃষক দলের রোকনুজ্জামান ও ছাত্রদলের জাকিরের মদদে হামলা

#কাজী আলাউদ্দিন ও ইঞ্জিনিয়ার আইউব হোসেনের প্রভাবে মামলা নিচ্ছে না ওসি

নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরার কালিগঞ্জে প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ায় এক হিন্দু পরিবারের পৈতৃক ও খরিদকৃত জমি জবরদখলের অভিযোগ উঠেছে। কালিগঞ্জ থানা পুলিশ মামলা গ্রহণ না করে উল্টো প্রভাবশালীদের সাথে যোগসাজশে বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের । অভিযোগ রয়েছে, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন ও ছাত্র দলের সভাপতি প্রার্থী জাকির হোসেনের মদদে  স্থানীয় একটি চক্র সংখ্যালঘু পরিবারটিকে দেশত্যাগের হুমকি দিচ্ছে।

 

ভুক্তভোগী জগবন্ধু দাস জানান, ২০১৩ সালে দানপত্র দলিলের মাধ্যমে কেনা চাঁচাই মৌজার .৫৩ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি । কিন্তু গত ১৬ জুন ভোরে অভিযুক্ত রেজাউল করিম, রাজ্জাক ঢালীসহ একটি সশস্ত্র দল জমির ঘেরাবেড়া ভাঙচুর করে । এসময় বাঁধা দিলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমি ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেয় ।
ঘটনার দিন সকালে বিবাদীরা পাওয়ার ট্রিলার নিয়ে জমিতে চাষ শুরু করলে প্রতিবেশী শাহানারা খাতুন (৬৫) ও কিশোরী সাদিকা (১২) বাঁধা দেয় । এ সময় অভিযুক্তরা তাদের বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে । অভিযোগ রয়েছে, হামলার সময় শাহানারা খাতুনের গলা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং অন্য এক আত্মীয়ের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় । বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক চাপে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি করছে কালিগঞ্জ থানা। ঘটনার আগে ২১ এপ্রিল জিডি (নং-১০৮৮) করা সত্ত্বেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। উল্টো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন রাজনৈতিক প্রভাবশালীদের সাথে যোগাযোগ রেখে ভুক্তভোগী পরিবারকে মামলা না করে ‘মীমাংসা’ করার জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করছেন।

 

তিনি অভিযোগ করে বলেন, ওসি কার্যত অভিযুক্তদের পক্ষ নিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
অভিযুক্ত ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানানো হলেও রহস্যজনক কারণে এখনো কোনো মামলা রেকর্ড হয়নি । প্রভাবশালী বিএনপি নেতা রোকনুজ্জামান রোকনের নাম আসায় স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে ।

জগবন্ধু দাস আরো বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আর পুলিশ বিচার করার পরিবর্তে মীমাংসার নামে আমাদের কালক্ষেপণ করতে বাধ্য করছে।”

স্থানীয়দের মধ্যে মোঃ শাহ জামাল বলেন , হমলাকারীরা ২ শতক জমি পাবে তাও রাস্তার ধারে নয় বাগানের মধ্যে। কিন্তু তারা ২৮ শতক জমি জবর দখল করে নিয়েছে। আমরা এর বিচার চাই। প্রতিকার চাই।

বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির আলমের অধীনে ঐ পরিবার নিয়ে একটি শালিশে বসে গত ১১ মে ২০২৬ সোমবার। সেখানে ঐ শালিশের বাদি বেবাদী সর্বসম্মতিক্রমে শালিশ নামায় স্বাক্ষর করে বিরোধ মিটিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে ঐ কুচক্রী মহলের উস্কানীতে আবার হামলা করে দখল নেয়।

অনুসন্ধানে জানা গেছে,গত ৫ অগাস্টের পর উপজেলা কষকদলের সভাপতি রোকনুজ্জামানকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।পরবর্তীতে সংসদ নির্বাচনের সময় ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন তদ্বির করে কেন্দ্র থেকে রোকনুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করান।এই রোকনুজ্জামানের নেতৃত্বে চাঁদাবাজি ও হুমকির মুখে মৌতলা ইউনিয়ন এর ফিড ব্যবসায়ী তন্ময় সরকার দেশত্যাগ করে ভারতে চলে গেছেন বলে বিএনপির একাংশের অভিযোগ।
রোকনুজ্জামান ও ছাত্রদল নেতা জাকির নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর হামলার পর পরাজিত (এমপিপদে) কাজী আলাউদ্দিন ও ইঞ্জিনিয়ার আইউব হোসেন( এমপি মনোনয়ন প্রার্থী) পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন।এই দুই নেতার প্রভাবে কালিগঞ্জ থানার ওসি মামলা নিতে গড়িমসি করছেন।এ দিকে গতকাল সন্ধার পর রোকনুজ্জামানের বাহিনী থানার সামনে তল্লাশী চৌকি বসায়।লক্ষ ছিল হামলার শিকার পক্ষের বাদী যাতে থানায় প্রবেশ করতে না পারে।মামলা নিতে ওসির গড়িমসির বিষয়ে পুলিশ সুপার সাতনদীকে জানান, যথাযথভাবে আইনি ব্যবস্হা নেয়া হবে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তের কথা বলে এড়িয়ে যান।

অভিযোগ অস্বীকার করে কৃষকদল নেতা রোকনুজ্জামান বলেন, এঘটনায় তিনিও জাকির হোসেন জড়িত নন।তাদের নিয়ে এক রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিকভাবে হেও করার চেষ্টা চালাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬

পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting