দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:১৭
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

কাশিমাড়িতে প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৬, ২০১৯
নভেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 356 ভিউস
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগরে কাশিমাড়িতে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি  আদালতে বিচারাধীন থাকায় আদালতের নোটিশ পেয়ে প্রতিপক্ষের বসতবাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামে। প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায়, ঘোলা গ্রামের মৃত আহম্মাদ গাজীর ছেলে আজিজুল হক গাজীর দীর্ঘদিনের  ভোগদখলীয় এবং নিজ মালিকানাধীন জমি নিয়ে প্রতিপক্ষ একই গ্ৰামের মৃত সাবের গাজীর ছেলে মোসলেম গাজী গংদের সাথে বিরোধ চলে আসছিল। এরই সুত্রধরে প্রতিপক্ষ মোসলেম গাজী ও তার সহযোগীরা আজিজুল হক গাজীর বসতভিটা দখলে নেওয়ার অপচেষ্টা চালানো সহ প্রায় সময় তাদেরকে বাস্তুভিটা থেকে উচ্ছেদ করার পাঁয়তারা চালায়। এবং তাদের কে মোসলেম গাজী ও তার সহযোগিরা এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রায় সময় খুন জখমের হুমকি ধামকি দিতে থাকেন। আজিজুল গাজী ন্যায় বিচারের আশায় চলতি বছরের ২৯ অক্টোবর  সাতক্ষীরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১০৭ এবং ১১৭ এর (গ) ধারার বিধান মোতাবেক প্রতিকার প্রার্থনা করেন। ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে বিজ্ঞ আদালত কর্তৃক বিবাদীদের  নিকট আদালতের জারিকৃত নোটিশ পৌছালে বিবাদী মৃত সাবের গাজীর ছেলে মোসলেম গাজী, রমজান গাজীর ছেলে মোজাহিদুল গাজী, ইসলাম গাজীর ছেলে বাবু গাজী ও রমজান গাজীর স্ত্রী আসমা খাতুন সহ আরও ৪/৫ জন ব্যক্তি আক্রোশপূর্নভাবে  লাঠিসোটা, দেশীয় অস্ত্র দা, রড নিয়ে  আজিজুল গাজীর বাড়িতে অনধিকার প্রবেশ করে বসতঘর সহ ঘেরাবেড়া ভাঙচুর করে। এক পর্যায়ে আজিজুল হক গাজী বাধাপ্রদান করলে মুসলিম গং কর্তৃক তাকে এবং তার স্ত্রীকেও মারধর করে। আজিজুল হক গাজী বলেন, আমার মালিকাধীন জায়গায় আমি দীর্ঘদিন ধরে বসবাস করছি। সম্প্রতি আমার শ্যালক আমার বাড়ির পাশেই তার মালিকানাধীন জমিতে বিল্ডিং বেধেছে। আমার শ্যালকের বিল্ডিং তৈরি প্রতিপক্ষের সহ্য না হওয়ায় তারা আক্রোশে হিংসার বশবর্তী হয়ে আমাদের কে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি আদালতের নোটিশ পেয়ে আমাদের উপর চড়াও হয়ে আমাদের মারপিট ও ঘরবাড়ি ভাঙচুর করেছে। আমরা এর বিচার চাই। আজিজুল হকের স্ত্রী বলেন, আমাদের উপর শত্রুতা করে আমাদের বসতঘর যাতে ভেঙ্গে পড়ে যায় সেকারনে ওরা আমাদের জমির সীমানা দিয়ে গভীর গর্ত খুড়ে রেখেছে। বিষয়টি নিয়ে মুসলিম গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ওদের ঘরের মধ্যে জমি পাবো। ওরা আমাদের জমি দিচ্ছেনা। এরপরও ওরা আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। তাই আমার নাতি উত্তেজিত হয়েছিল। আমি তাৎক্ষণিক তাকে শান্ত করি। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় আমি ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলাম। আদালতের পিয়ন মোসলেম গাজীর বাড়িতে নোটিশ নিয়ে আসেছিল। নোটিশ দেখে মোজাহিদুলসহ অন্যরা উত্তেজিত হয়ে আজিজুলের বাড়িতে যায়। এদের হাক চিৎকারে আজিজুল ও তার স্ত্রী ভয়ে ঘরের দিকে সরে গিয়েছিল।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে রামকৃষ্ণ মিশনের উদ্যেগে বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ফাঁদে ফেলে গৃহবধুকে ধর্ষণ, আ.লীগ নেতা গ্রেফতার

রিলেটেড পোস্ট

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন

এপ্রিল ২৬, ২০২৬

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting