দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫২
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালীগঞ্জে ইউপি সদস্য নিরঞ্জনের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৬, ২০২১
অক্টোবর ২৬, ২০২১ ০ কমেন্ট 332 ভিউস

হাফিজুর রহমান, কালীগঞ্জ থেকে: কাজ না করে প্রকল্পের সমুদয় টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য নিরঞ্জন কুমার ঘোষের বিরুদ্ধে। নন ওয়েজ কষ্ট এর ১ লক্ষ ৯২ হাজার টাকার প্রকল্পে ৩০ টি সিমেন্টের পিলার পাঁচটি বাঁশ দিয়ে প্লেসাইডিং তৈরী ও কর্মসৃজন প্রকল্পের লোক দিয়ে কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করলেও দেখার কেউ নেই। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর গ্রামের চালতে তলা দুর্গা মন্দিরের পাশে মনোরঞ্জন ঘোষ এর পুকুর পাড়ে। অত্র প্রকল্পের পুকুর চুরির ঘটনায় এলাকাবাসী একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রকল্পের তথ্য চেয়ে আবেদন করলেও কোন সাড়া মেলেনি বরং উল্টো হয়রানি হতে হয়েছে। অভিযোগের সূত্র থেকে জানা যায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ২০২০-২০২১ অর্থবছরে পূর্ব নারায়নপুর ফুটবল খেলার মাঠ,শ্মশান ঘাট পর্যন্ত ড্রেন ও রাস্তার সংস্কার বাবদ নন ওয়েজ প্রকল্পে ১ লক্ষ ৯২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৫-১০-২০২১ইং তারিখে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে প্রকল্পটি অনুমোদন দেয়। উক্ত প্রকল্পের সভাপতি সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য নিরঞ্জন কুমার ঘোষ কে সভাপতি করে দায়িত্ব দেওয়া হয়। অত্র প্রকল্পের বাকি সদস্যরা হলেন ইউপি সদস্য মৌসুমী খাতুন, মসজিদের ইমাম আহমদ আলী, মহিলা প্রতিনিধি শোভারানী ঘোষ এবং মৌসুমি খাতুন। উক্ত প্রকল্পের সভাপতি নিরঞ্জন কুমার ঘোষ কমিটির সদস্যদের না জানিয়ে ২শত টাকা করে ৩০ সিমেন্টের পিলার এবং ৫ বাঁশ কিনে কর্মসৃজন প্রকল্পের লোক দিয়ে প্লেসাইডিং করে চালতেতলা দুর্গা মন্দিরের পাশে মনোরঞ্জন ঘোষ এর পুকুরের পাড় বেড়া দিয়ে প্রকল্পের সমুদয় টাকা তুলে আত্মসাৎ করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন এবং সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রকল্প সভাপতি এর পরস্পর যোগসাজসে প্রকল্প কমিটির সদস্যদের অবগত না করে টাকা তুলে আত্মসাৎ করলেও কমিটির অন্যান্য সদস্যরা কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য নিরঞ্জন কুমার ঘোষ এর নিকট ঘটনার সত্যতা জানার জন্য জিজ্ঞাসা করলে তিনি প্রকল্প সম্বন্ধে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান। প্রকল্প সম্বন্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবই জানেন বলে তিনি জানান। অত্র ইউনিয়নের চেয়ারম্যান নুর মহাম্মদ বিশ্বাস এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি অসুস্থ ইউনিয়ন পরিষদের মিটিং রেজুলেশন করে নিরঞ্জন ঘোষকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট প্রকল্প কমিটি করে দিয়েছি এ ব্যাপারে প্রকল্প সভাপতি এবং অফিস ভালো বলতে পারবে। উপজেলা প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সহকারী প্রকৌশলী প্রকল্প তদারককারী আশরাফুল ইসলাম এর নিকট জিজ্ঞাসা করলে তিনি জানান কাজ হয়েছে এমন প্রশ্নের জবাবে কোথায় কাজ হয়েছে জানতে চাইলে তিনি বলেন লেখালেখি করে কি হবে আমি মেম্বারকে দেখা করতে বলবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন এর নিকট জিজ্ঞাসা করলে তিনি কাজ দেখার দায়িত্ব প্রকৌশলী আশরাফুল কে দিয়েছিল তারপরও আমি মেম্বারকে চিঠি দিয়ে জানাবো তবে অত্র প্রকল্পের একটি টাকার কাজ হয়েছে কিনা এমন সাংবাদিকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই বা প্রকল্পের কাজ দেখাতে ব্যর্থ হয়। মঙ্গলবার বেলা দশটার সময় সরেজমিনে মনোরঞ্জন ঘোষ এর পুকুরপাড়ে গেলে দেখা যায় ৩০ টি সিমেন্টের সীমানা পিলার যার সর্বোচ্চ দাম দুইশত টাকা করে ৬ হাজার টাকা এবং ৫টি বাঁশ তিনশত টাকা করে ধরলেও ৭৫০০ টাকা হয়। বাকি কাজ কর্মসৃজন প্রকল্পের লোক দ্বারা করানো হয়েছে বলে কর্মসৃজন প্রকল্পের সরদার জাকির হোসেন সাংবাদিকদের জানান। অত্র প্রকল্পে সর্বোচ্চ ৭৫০০ টাকা বাদ দিলে ১ লাখ ৯২ হাজার টাকা হতে ১ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা  টাকা আত্মসাৎ করেছে বলে স্থানীয়রা জানান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের  তদন্তপূর্বক আইনানুগ আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকা বাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধু গোল্ডকাপ সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ
পরবর্তী পোস্ট
তালা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি, সভাপতি মিলন সম্পাদক দ্বীপ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting